Skip to main content

Ridge Bangla

যৌথ হামলায় ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতির দাবি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যৌথ সামরিক অভিযানে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ইরান। তেহরানের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন মার্কিন ডলার। ইরান সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির এই প্রাথমিক খতিয়ান প্রকাশ করা হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ‘তাসনিম নিউজ এজেন্সি’ এই তথ্যটি সামনে এনেছে। ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি একটি রুশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আর্থিক ক্ষতির পরিমাণ ২৭০ বিলিয়ন ডলার বা ১৮৯ বিলিয়ন পাউন্ডের কাছাকাছি।

তিনি আরও উল্লেখ করেন যে, এটি একটি প্রাথমিক অনুমান মাত্র। বর্তমানে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

মোহাজেরানির মতে, এই বিশাল অঙ্কের ক্ষতির মধ্যে কেবল বিধ্বস্ত হওয়া অবকাঠামো বা ভবনই নয়, বরং দীর্ঘ সময় শিল্পকারখানা বন্ধ থাকায় যে পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে, সেটিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ইরনা’ জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় ইরান এই ক্ষয়ক্ষতির বিষয়টি উত্থাপন করে যথাযথ ক্ষতিপূরণ দাবি করেছে।

This post was viewed: 36

আরো পড়ুন