Ridge Bangla

বিসিক উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠন হচ্ছে

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা জোরদারে ২ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।

শিল্পমন্ত্রী বলেন, ইতোমধ্যে একটি ক্রেডিট সংস্থার মাধ্যমে ৩০০ কোটি টাকার ঋণ সুবিধা চালু করা হয়েছে, যা ধীরে ধীরে ২ হাজার কোটিতে উন্নীত করা হবে। এতে তৃণমূল পর্যায়ের উদ্যোক্তারা সহজ শর্তে পুঁজি পেয়ে তাদের ব্যবসা সম্প্রসারণে সক্ষম হবেন। তিনি জানান, দেশের অর্থনীতির বড় অংশ এখনও অনানুষ্ঠানিক খাতে নির্ভরশীল, যেখানে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারাই মূল চালিকাশক্তি। বড় ব্যবসায়ীদের তুলনায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ পরিশোধের হার বেশি উল্লেখ করে তিনি বলেন, তাদের জন্য স্বল্প সুদে ঋণ সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

This post was viewed: 4

আরো পড়ুন