Ridge Bangla

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় চালকসহ নিহত ৩, আহত ১৪ জন

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের নলকা ব্রিজের পূর্বপাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁর বদলগাছীর রাকিবুল ইসলাম রকেট (৩২), যিনি বাসের হেলপার; বগুড়ার শাজাহানপুরের বাসচালক জাহাঙ্গীর আলম (৪৯) এবং সিরাজগঞ্জের বেলকুচির রাখী বেগম […]

দেশে পৌঁছেছে আরও ৪টি জাহাজ

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ডিজেল, এলএনজি ও এলপিজি বহনকারী আরও চারটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করেছে। এর মধ্যে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘এমটি ইউয়ান জিং হে’ নামের একটি জাহাজ ইতোমধ্যে বন্দরে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জাহাজটিকে বন্দরের ডলফিন জেটিতে ভেড়ানো হয় এবং তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে বলে […]

টাইব্রেকারে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে শিরোপা জিতেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলায় চাপ সৃষ্টি করে ভারত। প্রথম কয়েক মিনিটেই তারা গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ধীরে ধীরে খেলায় ফিরে […]

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ দুই বনদস্যু আটক, জিম্মি তিন জেলে উদ্ধার

সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই বনদস্যুকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পৃথক অভিযানে দস্যুদের কাছে জিম্মি তিন জেলেকেও উদ্ধার করা হয়। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে খুলনার দাকোপ উপজেলার বাইনতলা খাল এলাকায় শুক্রবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করা […]

সম্পর্ক ঠিক করতে ভারতকে চিঠি বাংলাদেশের

অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক পৌঁছেছিল চরমে। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার মাধ্যমে শুরু হওয়া বিতর্ক চূড়ান্ত রূপ ধারণ করে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করলে। এ সময় বাংলাদেশ ইস্যুতে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়েও দেখা দিয়েছিল শঙ্কা। তবে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করেছে। […]

২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭ জন, মৃত্যু ৩

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন এবং এ সময়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার (৩ এপ্রিল) অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৪২ […]

স্কুলে ভর্তি কুকুরছানা, মাসে খরচ ২ লাখ টাকা!

নিজের পোষা কুকুরের জন্য ব্যতিক্রমী ও ব্যয়বহুল এক উদ্যোগ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন চীনের সাংহাইয়ের এক তরুণী। সম্প্রতি ওই নারী তার ছয় মাস বয়সী সামোয়েড জাতের একটি কুকুরছানাকে বিশেষায়িত কিন্ডারগার্টেনে ভর্তি করেছেন। সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী, তাওতাও ছদ্মনামের ওই নারী কাজের ব্যস্ততার কারণে নিজের শখের পোষা কুকুরকে সময় দিতে না পারায় এই অভিনব […]

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর চলতি বছরের ১৫ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে। এরপর থেকেই তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবার চিকিৎসায় উন্নতির সাপেক্ষে তাকে সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ধীরে […]

জ্বালানি সংকটের প্রভাব: মুরগি, তেল ও সবজির দাম ঊর্ধ্বমুখী

রাজধানীর বাজারগুলোতে ঈদের পর থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বিশেষ করে দেশি ও সোনালি মুরগির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ব্রয়লার মুরগির দাম ১৭০ টাকা থেকে বেড়ে ২০০–২২০ টাকা, দেশি মুরগি এখন কেজিপ্রতি ৮০০ টাকা এবং সোনালি মুরগি ৪২০ টাকায় বিক্রি হচ্ছে। ভোজ্যতেলের বাজারেও প্রভাব পড়েছে। খোলা সয়াবিন তেল লিটারে ১৯৫–২০০ টাকা, যা […]

ভোলায় অবৈধ তেল মজুত, ১২০০ লিটার জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা

ভোলায় অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুত করায় মেসার্স জান্নাত ট্রেডার্স নামে একটি দোকান থেকে ১ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দোকান মালিক শফিকুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দোকানটি সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ইলিশা সড়কের মহাজনের পোল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত তেলের […]

হামের প্রাদুর্ভাবে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আপদকালীন পরিস্থিতিতে হামের টিকাদান […]

এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি, তবুও মিলছে না গ্যাস

নজিরবিহীন মূল্যবৃদ্ধির পরও রাজধানীর বিভিন্ন এলাকায় নির্ধারিত দামে এলপি গ্যাস মিলছে না। ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ানোর পরও খুচরা বাজারে অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ উঠেছে। ফলে ভোক্তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা তৈরি হওয়ায় এলপি গ্যাসের প্রধান উপাদান প্রোপেন ও বিউটেনের দাম বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) […]

উত্তরায় বাসা থেকে জাবির সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে তুরাগ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ডিউটি অফিসার এসআই […]

চট্টগ্রাম বন্দরে পৌঁছালো ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চীনের পতাকাবাহী জাহাজ ‘এমটি ইউয়ান জিং হে’ শুক্রবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। দুপুরে জাহাজটিকে বন্দরের ডলফিন জেটিতে ভেড়ানো হয় এবং তেল খালাসের প্রস্তুতি শুরু করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম জানান, মালয়েশিয়া থেকে আরও একটি ডিজেলবাহী জাহাজ ইতোমধ্যে বন্দরের কাছাকাছি অবস্থান করছে। জাহাজটি ২৯ মার্চ […]

শিশুকে কোন টিকা কখন দেবেন?

একটি সুস্থ ও সবল জাতি গঠনের প্রধান শর্ত হলো শিশুদের শারীরিক সুরক্ষা নিশ্চিত করা। আর এই সুরক্ষার সবচেয়ে কার্যকর মাধ্যম হলো সঠিক সময়ে প্রয়োজনীয় টিকা প্রদান। বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বর্তমানে শিশুদের ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষা দিচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে দেশে হামসহ কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিশুদের নিয়মিত টিকার পাশাপাশি বিশেষ ডোজের […]

২৭ হাজার ৩০০ টন ডিজেল এলো সিঙ্গাপুর থেকে

জ্বালানি নিয়ে উদ্বেগের মধ্যেই সিঙ্গাপুর থেকে দেশে এসেছে ২৭ হাজার ৩০০ টন ডিজেল। হংকংয়ের পতাকাবাহী জাহাজটি সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে শুক্রবার (৪ এপ্রিল) বঙ্গোপসাগরের বহির্নোঙরে এসে পৌঁছায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান, ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে আসা আরেকটি জাহাজ বন্দরের কাছাকাছি অবস্থান করছে। গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রাম […]

সন্ধ্যার পরও খোলা থাকবে যেসব দোকানপাট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ফলে জ্বালানি অনিশ্চয়তা দেখা দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ৫ এপ্রিল থেকে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পাশাপাশি সন্ধ্যা ৬টার পর দোকানপাট ও বিপণিবিতানগুলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে […]

ফ্লোরিডায় হাতুড়িপেটায় বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হামলায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি নারী। ফোর্ট মায়ার্স শহরে বাংলাদেশি বংশোদ্ভূত ইয়াসমিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে এক ব্যক্তি। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে শহরের ড. মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডের একটি কনভিনিয়েন্স স্টোর ও গ্যাস স্টেশন-সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফোর্ট মায়ার্স ফায়ার সার্ভিস। এ ঘটনায় সন্দেহভাজন […]

সিরাজগঞ্জে ১৫১০ লিটার জ্বালানি তেল উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অভিযান চালিয়ে দুটি মুদি দোকান থেকে অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫১০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মবুপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে স্থানীয় […]

রাজধানীতে তাপমাত্রা বাড়ার আশঙ্কা, বৃষ্টির সম্ভাবনা নেই

রাজধানী ঢাকায় তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকায় দিনের তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দিনের প্রথমার্ধে ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক […]