Skip to main content

Ridge Bangla

২৭ হাজার ৩০০ টন ডিজেল এলো সিঙ্গাপুর থেকে

জ্বালানি নিয়ে উদ্বেগের মধ্যেই সিঙ্গাপুর থেকে দেশে এসেছে ২৭ হাজার ৩০০ টন ডিজেল। হংকংয়ের পতাকাবাহী জাহাজটি সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে শুক্রবার (৪ এপ্রিল) বঙ্গোপসাগরের বহির্নোঙরে এসে পৌঁছায়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান, ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে আসা আরেকটি জাহাজ বন্দরের কাছাকাছি অবস্থান করছে। গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে জাহাজটি যাত্রা শুরু করে।

তিনি আরও জানান, জাহাজটি এখন বঙ্গোপসাগরে রয়েছে। শুক্রবার রাতে সেটি বন্দরে ভিড়তে পারে। এছাড়া চীন থেকে রওনা দেওয়া এলপিজিবাহী একটি জাহাজ শনিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে।

This post was viewed: 36

আরো পড়ুন