বরখাস্ত মার্কিন সেনাপ্রধান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই সেনাবাহিনী প্রধান জর্জ র্যান্ডিকে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেন। সেনাবাহিনীর উচ্চপদস্থ তিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দেশটির প্রতিরক্ষামন্ত্রী সংশ্লিষ্ট বিভাগকে পুনর্গঠনে নেমেছেন। এই পুনর্গঠনের পথে সর্বশেষ ঘটনা জর্জের বরখাস্ত হওয়া। […]
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ (২৫)কে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাড়া গোপালপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ পাকশী ইউনিয়নের বাঘইল মোহন নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের নেতা এবং জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। […]
জ্বালানি সাশ্রয়ে কঠোর পদক্ষেপ, সরকারি গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণ বন্ধ

দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় আগামী তিন মাসের জন্য সরকারি নতুন যানবাহন ক্রয় ও বিদেশ ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। সিদ্ধান্ত অনুযায়ী, জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতের বাজেট থেকে ৩০ শতাংশ ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ে কোনো […]
শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে

দেশের সব শপিং মল ও দোকানপাট এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি-বেসরকারি সব অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। এ সময়সূচি […]