Ridge Bangla

চট্টগ্রাম বন্দরে পৌঁছালো ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চীনের পতাকাবাহী জাহাজ ‘এমটি ইউয়ান জিং হে’ শুক্রবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। দুপুরে জাহাজটিকে বন্দরের ডলফিন জেটিতে ভেড়ানো হয় এবং তেল খালাসের প্রস্তুতি শুরু করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম জানান, মালয়েশিয়া থেকে আরও একটি ডিজেলবাহী জাহাজ ইতোমধ্যে বন্দরের কাছাকাছি অবস্থান করছে। জাহাজটি ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে। আশা করা হচ্ছে, শুক্রবার রাতেই এটি বন্দরে পৌঁছাবে।

এছাড়া চীন থেকে রওনা দেওয়া একটি এলপিজিবাহী জাহাজও আগামী শনিবার নাগাদ চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে জানানো হয়েছে।

বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় দেশের জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে এটি নবম ডিজেলভর্তি জাহাজ।

তিনি আরও জানান, দেশের জ্বালানি চাহিদা মেটাতে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির ব্যবস্থা নেওয়া হয়েছে।

This post was viewed: 16

আরো পড়ুন