Ridge Bangla

দেশে পৌঁছেছে আরও ৪টি জাহাজ

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ডিজেল, এলএনজি ও এলপিজি বহনকারী আরও চারটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করেছে। এর মধ্যে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘এমটি ইউয়ান জিং হে’ নামের একটি জাহাজ ইতোমধ্যে বন্দরে পৌঁছেছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জাহাজটিকে বন্দরের ডলফিন জেটিতে ভেড়ানো হয় এবং তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম জানান, মালয়েশিয়া থেকে ডিজেলবাহী আরও একটি জাহাজ বন্দরের কাছাকাছি অবস্থান করছে। গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে যাত্রা করা জাহাজটি বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে এবং রাতের মধ্যে বন্দরে পৌঁছাতে পারে।

এ ছাড়া এলএনজি ও এলপিজি বহনকারী আরও দুটি জাহাজ বন্দরের জলসীমায় প্রবেশ করেছে, যা শনিবার (৪ এপ্রিল) নাগাদ বন্দরে ভিড়তে পারে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হলেও বিকল্প উৎস থেকে আমদানি বাড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

This post was viewed: 21

আরো পড়ুন