Ridge Bangla

সিরাজগঞ্জে ১৫১০ লিটার জ্বালানি তেল উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অভিযান চালিয়ে দুটি মুদি দোকান থেকে অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫১০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মবুপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে স্থানীয় ব্যবসায়ী হাসমত আলী ও আব্দুস সালামের দোকানে তল্লাশি চালানো হয়।

অভিযানকালে তাদের দোকানে অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। এ সময় জ্বালানি তেল মজুদের অভিযোগে উভয় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

This post was viewed: 16

আরো পড়ুন