Ridge Bangla

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর চলতি বছরের ১৫ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে।

এরপর থেকেই তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবার চিকিৎসায় উন্নতির সাপেক্ষে তাকে সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেছে।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানও চিকিৎসার জন্য গত মঙ্গলবার সিঙ্গাপুরে পৌঁছেছেন। সেখানে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে।

This post was viewed: 20

আরো পড়ুন