Skip to main content

Ridge Bangla

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী (মুক্তিযুদ্ধ) ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন

নতুন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান। এছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের দফতর পুনর্বণ্টন করা হয়েছে। তিনি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করবেন। বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেটে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ […]

দেশ ও জাতি গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে: ইফতার অনুষ্ঠানে সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের বর্তমান সরকার ও জনগণের সমর্থনে দেশ ও জাতি গণতান্ত্রিক পথে অগ্রসর হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সেনাপ্রধান বলেন, গত ১৮ মাস ধরে সেনাবাহিনী দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করেছে এবং উল্লেখযোগ্য অবদান রেখেছে। দেশের […]

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের প্রাণহানি

মৌলভীবাজার শহরতলীর সার্কিট হাউস এলাকায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কিশোর তামিম আহমেদ (১৬) ওই এলাকার শাহেদ আলীর ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বড় ভাই হানিফ মিয়া (৩৫) পলাতক রয়েছেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত বড় ভাই […]

হরমুজ প্রণালী বন্ধই থাকবে: মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত অপরিবর্তনীয়। বৃহস্পতিবার তিনি তাঁর প্রথম ভাষণে বলেন, শহীদ শিশুদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ইরান এই নীতি অব্যাহত রাখবে। খামেনি বলেন, ‘আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নিতে পিছপা হব না। ইসলামী বিপ্লবের মহান নেতার শাহাদাতের মধ্যেই সীমাবদ্ধ […]

বাগেরহাটে বাস–মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১২ জন

খুলনা–মোংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি নৌবাহিনীর বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা […]

ত্রয়োদশ সংসদের অধিবেশন রোববার সকাল পর্যন্ত মুলতবি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী ১৫ মার্চ সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের পর স্পিকার এ সিদ্ধান্ত জানান। রাষ্ট্রপতির ভাষণ শেষে সংসদ কক্ষ ত্যাগ করার সময় জাতীয় সঙ্গীত বাজানো হয়। সংসদ সদস্যরা দাঁড়িয়ে রাষ্ট্র ও জাতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় ডিজিটাল স্ক্রিনে […]

ইরানের হামলায় আহত ৩৮ মার্কিন সেনা

কুয়েতে চলমান ইরানি হামলায় অন্তত ৩৮ মার্কিন সেনা আহত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১২ দিনের মধ্যে এই হামলার বেশিরভাগ লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট স্থাপনা। হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহৃত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানায়, আহত ৩৮ জন সেনার মধ্যে ১৩ জনকে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে। পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়েছে, আহতদের মধ্যে […]

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন ইমতিয়াজ আহমদ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ইমতিয়াজ আহমদ মাসুম। ইমতিয়াজ আহমদ মাসুম ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। দীর্ঘ চাকরিজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিজিল্যান্স উপবিভাগ, ফরেন এক্সচেঞ্জ ইন্সপেকশন অ্যান্ড ভিজিল্যান্স বিভাগ, ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি), অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের বিভিন্ন পদে দায়িত্ব […]

খালেদা জিয়াসহ বহু বিশিষ্ট ব্যক্তির নামে সংসদে শোকপ্রস্তাব গৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিহত ব্যক্তি, বিশিষ্ট নাগরিক, বিদেশি ব্যক্তিত্ব এবং প্রয়াত সংসদ সদস্যদের স্মরণে একাধিক শোকপ্রস্তাব গৃহীত হয়েছে। বৃহস্পতিবার স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এসব শোকপ্রস্তাব সংসদে উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সংসদে বলা হয়, ২০০৭ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত প্রায় ১৭ বছরে […]

ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম) জামিন পেয়েছেন। বুধবার (১১ মার্চ) বিকেলে আদালত তাকে জামিন দেন। এর আগে ১৯ ফেব্রুয়ারি বগুড়ার শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক […]

রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদ থেকে ওয়াক আউট বিরোধী দলের

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ থেকে ওয়াক আউট করেছেন। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় নির্বাচনি জোটের সংসদ সদস্যরা এ কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করলে বিরোধী জোটের সদস্যরা আসন থেকে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন […]

এই সংসদ চব্বিশের রক্তের ওপর দাঁড়িয়ে, স্পিকারের কাছে সরকারি-বিরোধী পার্থক্য থাকবে না: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আজকের সংসদ কোনো গতানুগতিক সংসদ নয়, এটি চব্বিশের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। তিনি স্পিকারের কাছে সরকারি দল ও বিরোধী দলের পার্থক্য অব্যাহত না রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। বৃহস্পতিবার স্পিকার ও ডেপুটি স্পিকারের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ […]

নিষেধাজ্ঞা অমান্য করায় প্রশাসনের অভিযানে ১২ তরুণ আটক

বরিশালের গৌরনদী উপজেলায় মাদকের বিস্তার রোধ ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যার পর আড্ডা দেওয়ার অভিযোগে ১২ তরুণকে আটক করা হয়। বুধবার (১১ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করে স্থানীয় প্রশাসন। দীর্ঘদিন ধরে গৌরনদীর বিভিন্ন এলাকায় মাদক সেবন ও […]

জাতীয় দিবসের তালিকা থেকে বাদ ৭ মার্চ ও ১৫ আগস্ট, বহাল ৫ আগস্ট

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের তালিকা বহাল রেখে নতুন পরিপত্র জারি করেছে সরকার। এতে ৭ মার্চ ও ১৫ আগস্টসহ কয়েকটি দিবস তালিকা থেকে বাদ রাখা হয়েছে, তবে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে আগের সিদ্ধান্তই বহাল রয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়েছে, ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকারের […]

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর রাষ্ট্রপতি তাঁদের শপথ পড়ান। এর আগে সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। […]

সংসদের প্রথম অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) সংসদে এ মনোনয়ন ঘোষণা করেন। সংসদের কার্যপ্রণালি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনের কার্যক্রম পরিচালনার জন্য এই সভাপতিমণ্ডলী গঠন করা হয়। তালিকাভুক্ত সদস্যরা নির্ধারিত অগ্রাধিকারের ভিত্তিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন। মনোনীত সদস্যরা হলেন […]

সন্ধ্যার মধ্যে ১২ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ২ নম্বর হুশিয়ারি সংকেত

ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, […]

দেশে আবারও কাঙ্ক্ষিত সংসদীয় রাজনীতির যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে আবারও কাঙ্ক্ষিত সংসদীয় রাজনীতির যাত্রা শুরু হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে একটি জবাবদিহিমূলক জাতীয় সংসদের কার্যক্রম শুরু হওয়ায় দেশে গণতন্ত্রের নতুন অধ্যায় সূচিত হয়েছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ আবারও একটি […]

ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা–৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে তাকে স্পিকার নির্বাচিত করা হয়। সংসদের বিদায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা–১ আসনের সংসদ সদস্য ড. […]

ইরানের হুঁশিয়ারি, তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে

ইরানের সামরিক কমান্ড বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে। পারস্য উপসাগরে আরও তিনটি জাহাজে হামলার পর তেহরান এই সতর্কবার্তা প্রদান করেছে। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ তাদের মিত্র দেশগুলো এই অঞ্চলে তেল সরবরাহের চেষ্টা করলে তা বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। তিনি আরও বলেন, “এক […]