Skip to main content

Ridge Bangla

বাগেরহাটে বাস–মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১২ জন

খুলনা–মোংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে নৌবাহিনীর একটি বাস যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি নৌবাহিনীর বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রামপাল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনার পরপরই চারজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ আনা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন। এছাড়া গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

This post was viewed: 28

আরো পড়ুন