Skip to main content

Ridge Bangla

সন্ধ্যার মধ্যে ১২ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ২ নম্বর হুশিয়ারি সংকেত

ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, কুষ্টিয়া, যশোর কুমিল্লা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরসমূহকে নম্বর (পুন:) নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

This post was viewed: 22

আরো পড়ুন