Skip to main content

Ridge Bangla

ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভোলা–আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে তাকে স্পিকার নির্বাচিত করা হয়।

সংসদের বিদায়ী স্পিকার ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা–আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। অধিবেশনে নতুন স্পিকার নির্বাচনের প্রস্তাব উত্থাপন করা হলে তা কণ্ঠভোটে গৃহীত হয়। এতে সংসদের সদস্যরা সর্বসম্মতভাবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে স্পিকার হিসেবে নির্বাচিত করেন।

স্পিকার নির্বাচনের পর সংসদে সংক্ষিপ্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সংসদ সদস্যরা টেবিল চাপড়ে অভিনন্দনের মাধ্যমে নবনির্বাচিত স্পিকারকে স্বাগত জানান। অধিবেশনে উপস্থিত সদস্যরা সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে তার ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবিধান অনুযায়ী, স্পিকার নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি তাকে শপথবাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণের পর তিনি আনুষ্ঠানিকভাবে স্পিকারের দায়িত্ব গ্রহণ করবেন এবং সংসদের অধিবেশন পরিচালনা করবেন। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ একজন বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা। তিনি দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ভোলা–আসন থেকে নির্বাচিত হয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন।

This post was viewed: 26

আরো পড়ুন