Skip to main content

Ridge Bangla

ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম) জামিন পেয়েছেন। বুধবার (১১ মার্চ) বিকেলে আদালত তাকে জামিন দেন। এর আগে ১৯ ফেব্রুয়ারি বগুড়ার শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয় এবং তাকে জোর করে গর্ভপাত করানো হয়। ভুক্তভোগী মিথিলা গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে পিবিআই অভিযোগের প্রাথমিক সত্যতা পায়, যার ভিত্তিতে আদালত আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

This post was viewed: 44

আরো পড়ুন