Skip to main content

Ridge Bangla

ত্রয়োদশ সংসদের অধিবেশন রোববার সকাল পর্যন্ত মুলতবি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী ১৫ মার্চ সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের পর স্পিকার সিদ্ধান্ত জানান।

রাষ্ট্রপতির ভাষণ শেষে সংসদ কক্ষ ত্যাগ করার সময় জাতীয় সঙ্গীত বাজানো হয়। সংসদ সদস্যরা দাঁড়িয়ে রাষ্ট্র জাতির প্রতি শ্রদ্ধা জানান। সময় ডিজিটাল স্ক্রিনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

স্পিকার বলেন, অধিবেশনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হলো এবং আগামী রোববার সকাল ১১টায় সংসদ কার্যক্রম পুনরায় শুরু হবে। এর মাধ্যমে সংসদের প্রাথমিক কার্যক্রমের মধ্যে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচনসহ অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। জাতীয় সংসদের বিধি অনুযায়ী, স্পিকার অধিবেশন মুলতবি বা স্থগিত করার সিদ্ধান্ত নিতে পারেন। ধরনের পদক্ষেপ সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নেওয়া হয়।

This post was viewed: 23

আরো পড়ুন