Skip to main content

Ridge Bangla

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর রাষ্ট্রপতি তাঁদের শপথ পড়ান।

এর আগে সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকারের চেয়ার শূন্য রেখে সংসদের কার্যক্রম শুরু করা হয়। বিদায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রথম দিনের অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

অধিবেশনে প্রথমেই স্পিকার নির্বাচনের প্রস্তাব উত্থাপন করা হলে তা কণ্ঠভোটে গৃহীত হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন। এরপর ডেপুটি স্পিকার পদে প্রস্তাব উত্থাপন করা হলে সংসদ সদস্যদের কণ্ঠভোটে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাষ্ট্রপতি তাঁদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

This post was viewed: 36

আরো পড়ুন