Ridge Bangla

ঝুঁকিপূর্ণ ২২ হাজার ভোটকেন্দ্রে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রায় ২২ হাজার ভোটকেন্দ্রে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ খাতে প্রায় ৭২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, সারাদেশে মারাত্মক ঝুঁকির আওতায় থাকা ভোটকেন্দ্রের সংখ্যা ২১ হাজার ৯৪৬টি। […]

বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়া হলে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সাম্প্রতিক দমন-পীড়নে ইরানে ২ হাজার ৪০০-এর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। বিক্ষোভ দমাতে ইরান কঠোর পদক্ষেপ নিয়েছে। ২৬ বছর বয়সী ইরফান সোলতানির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যেকোনো সময় এই দণ্ড কার্যকর করা হতে পারে। বিশ্বজুড়ে […]

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, রুটিন প্রকাশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল ২০২৬ থেকে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করেছে। রুটিন অনুযায়ী বাংলা দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২০ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। রুটিনে […]

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সপরিবারে সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত এই সাক্ষাৎটি রাজনৈতিক আনুষ্ঠানিকতার বাইরে একটি আন্তরিক ও পারিবারিক পরিবেশে সম্পন্ন হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান সপরিবারে যমুনায় প্রবেশ করেন। এ সময় তাঁর […]

পিএসসির প্রশ্ন ফাঁস: আবেদ আলী তিন দিনের রিমান্ডে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সন্দেহজনক বিপুল আর্থিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা এক মামলায় আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এই আদেশ দেওয়া হয়। আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে কারাগার থেকে আবেদ আলীকে আদালতে হাজির করা হয়। […]

রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত আবাসিক রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে তিনি তাঁর পরিচয়পত্র রাষ্ট্রপতির হাতে তুলে দেন। এ সময় রাষ্ট্রপতি নতুন মার্কিন রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে […]

গণভোটে জনসচেতনতা বাড়াতে জেলাভিত্তিক প্রচারণায় উপদেষ্টারা

আসন্ন গণভোট উপলক্ষে দেশজুড়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এই লক্ষ্য বাস্তবায়নে আজ থেকে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় সরাসরি প্রচার কার্যক্রম পরিচালনা করবেন উপদেষ্টারা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদানের […]

নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ১৯ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক প্রস্তুতি ও করণীয় নির্ধারণে বৈঠকে বসতে যাচ্ছে উপদেষ্টা পরিষদের আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটি। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কমিটির ২০তম সভা অনুষ্ঠিত হবে। জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের […]

পথকুকুরদের জন্য ১০ একর জমি দান করবেন পাঞ্জাবি গায়ক মিকা সিং

পথকুকুরদের ভবিষ্যৎ ও কল্যাণ নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলাকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্কের মাঝে জনপ্রিয় গায়ক মিকা সিং মানবিক উদ্যোগ নিলেন। তিনি পথকুকুরদের আশ্রয়ের জন্য নিজের ১০ একর জমি দান করার প্রস্তাব দিয়েছেন। সেখানে কুকুরদের জন্য আশ্রয়কেন্দ্র তৈরি হবে এবং দেখভালের জন্য অভিজ্ঞ কর্মী নিয়োগ করা হবে বলে তিনি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে […]

দা দিয়ে বিড়ালকে আঘাত, অতঃপর থানায় অভিযোগ

নিজের পোষা বিড়ালকে আঘাত করে হত্যার চেষ্টায় প্রতিবেশী এক দম্পতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক নারী। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিনব এ ঘটনা ঘটে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সালেহ আল রেজা আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। ঘটনাটি নজিরবিহীন হলেও পোষা প্রাণীর প্রতি এরূপ ভালোবাসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন অভিযোগকারী […]

গ্রেপ্তার যুবকের মৃত্যুদণ্ড নয়, ফাঁসির কার্যকরের দাবি ভিত্তিহীন: ইরানের বিচার বিভাগ

ইরানে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সরকারবিরোধী বিক্ষোভ। বিক্ষোভ দমাতে কঠোরতা অবলম্বন করছে সরকার। এরই মধ্যে গ্রেপ্তার হওয়া এক যুবকের মৃত্যুদণ্ডের প্রশ্নবিদ্ধ রায়ের খবর বিশ্বজুড়ে আলোচনায় আসে। তবে এই খবরকে কেবলই গুজব বলে উড়িয়ে দিয়েছে দেশটির বিচার বিভাগ। এর আগে নরওয়ে-ভিত্তিক কুর্দি মানবাধিকার সংস্থা হেঙ্গাও দাবি করেছিল, ২৬ বছর বয়সী এরফান সোলতানিকে বুধবার (১৫ জানুয়ারি) ফাঁসি দেওয়া […]

চলন্ত কাভার্ডভ্যানে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুততায় বেঁচে গেল কোটি টাকার পণ্য

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি চলন্ত তুলাবাহী কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মস্তাননগরের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মস্তাননগর ফারদিন মডেল পাম্প অতিক্রম করার সময় ভ্যানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা চালককে বিষয়টি জানান। এরপর চালক মো. মিলন হোসেন তৎক্ষণাৎ গাড়িটি সড়কের […]

মারা গেছেন কিংবদন্তি অভিনেত্রী জয়শ্রী কবির

কিংবদন্তি অভিনেত্রী জয়শ্রী কবির লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। কলকাতায় জন্ম নেওয়া জয়শ্রী রায় ‘মিস ক্যালকাটা’ খেতাব অর্জনের পর সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে ‘সূর্য কন্যা’ সিনেমার মাধ্যমে বাংলাদেশে এসে পরিচালক আলমগীর কবিরকে বিয়ে করে এখানেই স্থায়ী হন। ১৯৭০-এর দশকে তিনি নির্বাচিত কিছু জনপ্রিয় বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন এবং ‘জয়শ্রী-বুলবুল’ জুটি […]

বাউফলে বিএনপি কার্যালয়ে সন্ত্রাসীদের আগুন

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিএনপির কার্যালয়ে সন্ত্রাসী কর্তৃক আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপের ৫ নম্বর ওয়ার্ডের চর মিয়াজান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আগুনের এই ঘটনায় কার্যালয়ে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ছবি, ব্যানারের পাশাপাশি টেবিল-চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র […]

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুক্রবার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে একটি নাগরিক শোকসভার আয়োজন করেছে। বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, শোকসভাটি আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। বিএনপির উদ্যোগে নাগরিক কমিটির ব্যানারে একটি শোকসভা অনুষ্ঠিত হবে, যেখানে রাজনীতিক, বিশিষ্ট ব্যক্তি এবং অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা অংশ নেবেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা […]

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২ বিভাগে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিভাগ দুটি হচ্ছে আইন বিভাগ ও হিসাববিজ্ঞান বিভাগ। ইউজিসি’র পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট) মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই অনুমোদন দেওয়া হয়। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, “আপনার বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে নিম্নবর্ণিত শর্তে আইন অনুষদের […]

কাতারের সামরিক ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু সংখ্যক মার্কিন সেনা সদস্য প্রত্যাহার করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে এক কর্মকর্তা জানান, এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা। কাতার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর হলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেওয়ার […]

ইরানের গণআন্দোলনের প্রেক্ষাপট: ক্ষোভের আগ্নেয়গিরি ও পরিবর্তনের আকাঙ্ক্ষা

​ইরানের রাজপথ গত কয়েক বছর ধরে এক অভূতপূর্ব অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ‘নারী, জীবন, স্বাধীনতা’ (জ্যান, জিয়ান, আজাদি)- এই স্লোগানে প্রকম্পিত তেহরান থেকে শুরু করে মাশহাদ কিংবা কুর্দিস্তান। আপাতদৃষ্টিতে এটি পোশাকের স্বাধীনতার আন্দোলন মনে হলেও, এর গভীরে রয়েছে কয়েক দশকের পুঞ্জীভূত ক্ষোভ, অর্থনৈতিক নিস্পেষণ এবং রাজনৈতিক অধিকারহীনতার এক দীর্ঘ ইতিহাস। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে […]

বিমানের পরিচালনা পর্ষদে অন্তর্বর্তী সরকারের তিন শীর্ষ কর্মকর্তার নিয়োগ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদে অন্তর্বর্তী সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত এই তিন পরিচালক হলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (১৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক […]

বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের সর্বশেষ “গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস” প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনা শক্তিশালী এবং আগামী দুই অর্থবছরে দেশের প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বৃদ্ধির পথে থাকবে। প্রতিবেদনে ২০২৫-২৬ অর্থবছরে প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ এবং ২০২৬-২৭ অর্থবছরে ৬.১ শতাংশে উন্নীত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের তথ্যমতে, মূল্যস্ফীতির চাপ কমার ফলে ব্যক্তিগত ভোগ বৃদ্ধি, শক্তিশালী শিল্প কার্যক্রম ও বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা […]