Skip to main content

Ridge Bangla

মারা গেছেন কিংবদন্তি অভিনেত্রী জয়শ্রী কবির

কিংবদন্তি অভিনেত্রী জয়শ্রী কবির লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

কলকাতায় জন্ম নেওয়া জয়শ্রী রায় ‘মিস ক্যালকাটা’ খেতাব অর্জনের পর সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে ‘সূর্য কন্যা’ সিনেমার মাধ্যমে বাংলাদেশে এসে পরিচালক আলমগীর কবিরকে বিয়ে করে এখানেই স্থায়ী হন।

১৯৭০-এর দশকে তিনি নির্বাচিত কিছু জনপ্রিয় বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন এবং ‘জয়শ্রী-বুলবুল’ জুটি বিশেষভাবে আলোচিত হয়।

স্বামীর মৃত্যুর পর তিনি একমাত্র সন্তানকে নিয়ে লন্ডনে বসবাস শুরু করেন এবং সেখানে ইংরেজি বিষয়ের শিক্ষকতা করেন।

This post was viewed: 42

আরো পড়ুন