Skip to main content

Ridge Bangla

চলন্ত কাভার্ডভ্যানে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুততায় বেঁচে গেল কোটি টাকার পণ্য

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি চলন্ত তুলাবাহী কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মস্তাননগরের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মস্তাননগর ফারদিন মডেল পাম্প অতিক্রম করার সময় ভ্যানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা চালককে বিষয়টি জানান। এরপর চালক মো. মিলন হোসেন তৎক্ষণাৎ গাড়িটি সড়কের পাশে থামিয়ে গাড়ি থেকে তুলার রোল নামানোর চেষ্টা করেন।

চালক মিলনের সঙ্গে কথা হলে তিনি বলেন, চট্টগ্রাম থেকে তুলা নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। এ সময় আগুন দেখে স্থানীয় লোকজন তাকে অবহিত করে।

খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস জানান, আগুনে প্রায় ১০টি তুলার রোল পুড়ে গেছে, যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। তবে প্রায় এক কোটি টাকার তুলা অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

This post was viewed: 35

আরো পড়ুন