Skip to main content

Ridge Bangla

পথকুকুরদের জন্য ১০ একর জমি দান করবেন পাঞ্জাবি গায়ক মিকা সিং

পথকুকুরদের ভবিষ্যৎ ও কল্যাণ নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলাকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্কের মাঝে জনপ্রিয় গায়ক মিকা সিং মানবিক উদ্যোগ নিলেন। তিনি পথকুকুরদের আশ্রয়ের জন্য নিজের ১০ একর জমি দান করার প্রস্তাব দিয়েছেন। সেখানে কুকুরদের জন্য আশ্রয়কেন্দ্র তৈরি হবে এবং দেখভালের জন্য অভিজ্ঞ কর্মী নিয়োগ করা হবে বলে তিনি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন।

সুপ্রিম কোর্টের নির্দেশে ৭ নভেম্বর স্কুল, রেলস্টেশন, হাসপাতালসহ জনসাধারণের স্থাপনা থেকে পথকুকুর সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বীজকরণের জন্য যেসব এলাকা থেকে কুকুর তুলে নেওয়া হয়েছে, সেখানে তাদের আর ফেরানো যাবে না এবং নির্বীজকরণের পর কুকুরদের সরকারি আশ্রয়কেন্দ্রে রাখতে হবে। এই নির্দেশের বিরোধিতায় পশুপ্রেমীরা প্রতিবাদ শুরু করেন।

বুধবার অনুষ্ঠিত শুনানিতে সুপ্রিম কোর্ট আগের সিদ্ধান্তই বহাল রাখায় পশুপ্রেমীরা অসন্তোষ প্রকাশ করেন। এ প্রেক্ষাপটে মিকা পথকুকুরদের কল্যাণ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টে বিশেষ আবেদন করেন।

This post was viewed: 41

আরো পড়ুন