Skip to main content

Ridge Bangla

রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত আবাসিক রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে তিনি তাঁর পরিচয়পত্র রাষ্ট্রপতির হাতে তুলে দেন।

এ সময় রাষ্ট্রপতি নতুন মার্কিন রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

জবাবে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও গভীর, বহুমাত্রিক ও কার্যকর করে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।

This post was viewed: 42

আরো পড়ুন