জাতীয় নির্বাচনের আগে সব সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এই নির্দেশনা আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়। চিঠিতে জানানো হয়েছে, […]
ডিসেম্বরে রংপুর অঞ্চলে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

ডিসেম্বর মাসে রংপুর অঞ্চলের সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাপক ও ধারাবাহিক অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে। এসব অভিযানে ৭০ জন চোরাকারবারিকে আটক করা হয় এবং ২৯ রাউন্ড গুলিসহ ৬টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক […]
নির্বাচনে ভোট ডাকাতি ঠেকাতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার

নির্বাচনে যেন আর কখনো ভোট ডাকাতির মতো ঘটনা না ঘটে, সে জন্য কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অতীতের নির্বাচনগুলোতে যেভাবে পুরো প্রক্রিয়াকে বিকৃত করে জনগণের রায় কাগজে লিখে দেওয়া হয়েছে, তা জাতির সামনে স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় […]
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে রেফারি ও শিক্ষার্থীসহ শতাধিক নিহত

ইরানে বিক্ষোভ দমনে সরকারি সশস্ত্র উদ্যোগে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। মানবাধিকার সংগঠনের দাবি, দুই সপ্তাহে প্রায় ৫০০ মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন ২৬ বছর বয়সী ফুটসাল কোচ ও রেফারি আমির মোহাম্মদ কুহকান। তিনি ৩ জানুয়ারি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নেইরিজে বিক্ষোভ চলাকালে সরাসরি গুলিতে নিহত হন। তাঁর এক বন্ধু বিবিসি পারসিয়ানকে বলেন, “সবাই তাকে তার দয়ার […]
বিজয় রাকিন সিটিতে লাঞ্চিত-বঞ্চিত প্রকৃত মুক্তিযোদ্ধারা: বিতর্ক ও অর্থ লোপাটের কেন্দ্রে প্রশাসক উলফাত ও সহযোগী আমির আলী

দীর্ঘ ১৬ বছর ধরে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে সংগঠনের নিয়ম ভেঙে শত শত কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রিজ বাংলার অনুসন্ধানে। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতিকে ঘিরে এমন গুরুতর অনিয়মের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ খ্যাত মোর্শেদুল আলম ও তার ঘনিষ্ঠ সহযোগীরা। জানা গেছে, মোর্শেদুল আলমের নেতৃত্বাধীন এই চক্র কিছু অ-মুক্তিযোদ্ধা […]
আগামী নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী দেবে এনসিপি: আসিফ মাহমুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ১১ দলের নির্বাচনি সমঝোতা জোটের অংশ হিসেবেই এসব আসনে প্রার্থী দেবে এনসিপি। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, […]
বিপিএলে ইতিহাস: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথমবার বাবা-ছেলেকে একাদশে দেখলো ক্রিকেটবিশ্ব

বিশ্ব ক্রিকেটে বাবা–ছেলে একসঙ্গে খেলার ঘটনা নতুন নয়। এর আগেও বাবা-ছেলে একসঙ্গে খেলার ইতিহাস রয়েছে। গত নভেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিমুর লেস্তের হয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলেছিলেন ৫০ বছর বয়সী সুহাইল সাত্তার ও তাঁর ছেলে ১৭ বছর বয়সী ইয়াহিয়া সাত্তার। ভারতের ঘরোয়া লিগেও এমন ঘটনা আছে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন ঘটনা এর আগে কেউ দেখেনি। এমনি […]
নিরাপত্তার আশায় হাসপাতালে গিয়ে ধর্ষণের শিকার নারী

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিরাপত্তার আশ্রয় নিতে গিয়ে এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বে থাকা আনসার বাহিনীর দুই সদস্য শাহাদাত হোসেন ও আবু সাঈদকে পুলিশ আটক করেছে। অভিযোগ অনুযায়ী, স্বামীকে নিচতলায় আটকে রেখে রাতের আঁধারে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় ওই নারীকে ধর্ষণ করা হয়। ভুক্তভোগীর অভিযোগের পর […]
২০২৬ এ দুনিয়া মাতাবে হলিউডের যেসব সিনেমা

২০২৬ সালকে ঘিরে হলিউড যেন এক গভীর আত্মসংলাপে নামছে। এটি শুধু নতুন ছবির বছর নয়, বরং অতীতের নস্টালজিয়া ও ভবিষ্যতের কল্পনার মুখোমুখি দাঁড়ানোর সময়। বছরের শুরুতে ‘২৮ ইয়ারস লেটার: দ্য ব্রোন টেম্পল’ সভ্যতার ধ্বংসস্তূপে মানুষের ভেতরের ভয়, বিকৃতি ও টিকে থাকার লড়াইকে তুলে ধরবে। ফেব্রুয়ারিতে সেই অন্ধকার বদলে যাবে তীব্র প্রেম ও সামাজিক সংঘাতে এমারাল্ড […]
ইন্ডিয়ান আইডল জয়ী প্রশান্ত তামাং মারা গেছেন

ইন্ডিয়ান আইডল সিজন ৩-এর বিজয়ী ও অভিনেতা প্রশান্ত তামাং ৪৩ বছর বয়সে নয়াদিল্লিতে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। তাঁর অকাল প্রয়াণে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাসহ অনেকে গভীর শোক প্রকাশ করেছেন। ১৯৮৩ সালে দার্জিলিংয়ে জন্ম নেওয়া প্রশান্ত অল্প বয়সে বাবাকে হারান এবং পরে কলকাতা পুলিশের কনস্টেবল হিসেবে কাজের পাশাপাশি পুলিশ সদস্যদের নিয়ে গঠিত একটি দলে […]
প্রকাশ্যে ‘মার্বেল’ এর ফার্স্ট লুক, পাওয়া গেল ভিন্ন কিছুর ইঙ্গিত

নির্মাতা অনিক বিশ্বাসের নতুন চলচ্চিত্র ‘মার্বেল’-এর অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ নতুন মাত্রা পেয়েছে। গত ১৬ ডিসেম্বর টাইটেল ঘোষণার পর ধারাবাহিকভাবে প্রকাশিত এই ফার্স্ট লুকেই স্পষ্ট হয়ে উঠেছে ছবিটির ভিন্নধর্মী চরিত্র ও শক্তিশালী ভিজ্যুয়াল ভাষা। পোস্টারে অভিনেতা ম্যাক দিদারকে দেখা যায় রক্তমাখা ছয় প্যাক শরীর, ব্যান্ডেজ বাঁধা বুক, এক […]
বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় সংগীতশিল্পী

কলম্বিয়ায় একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় দেশটির জনপ্রিয় পপ তারকা ইয়েসন জিমেনেজসহ মোট ছয়জন নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন। শনিবার বোয়াকা প্রদেশের পাইপা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মেডেলিনে যাওয়ার পথে জিমেনেজের ব্যক্তিগত বিমানটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। রোববার রাতে একটি সংগীতানুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। প্রাথমিক তদন্তে জানা গেছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই […]
আমি আর আমার মা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম: ঐন্দ্রিলা

একটি পডকাস্টে অভিনেত্রী ঐন্দ্রিলা সেন তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়ের কথা তুলে ধরেছেন। ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় বাবার আকস্মিক মৃত্যু তাঁর ও তাঁর মায়ের জীবনকে গভীর অন্ধকারে ঠেলে দেয়। মাত্র ২০ বছর বয়সে বাবাকে হারিয়ে তিনি চরম মানসিক আঘাত ও হতাশার মুখোমুখি হন। মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া ঐন্দ্রিলার কাছে বাবা ছিলেন পরিবারের একমাত্র ভরসা। দৈনন্দিন […]
আইন লঙ্ঘনে ২ হাজারের ওপর মামলা: ডিএমপি ট্রাফিক বিভাগ

রোববার (১১ জানুয়ারি) দিনব্যাপী রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক আইন ভঙ্গ করায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২ হাজার ১২টি মামলা করা হয়েছে। অভিযানে শতাধিক গাড়ি ডাম্পিং ও রেকার করা হয়েছে। ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক রমনা বিভাগে ১৩৩টি, লালবাগ বিভাগে ১৮২টি, মতিঝিল বিভাগে ২৮১টি, […]
বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে কর্মরত চার কর্মকর্তাকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেশে ফেরার নির্দেশ পাওয়া কর্মকর্তারা হলেন- মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনস্যুলেট জেনারেল অফিস অব […]
নিজের অফিসেই ‘অপমানিত’ আমির খান, ঘাড় ধাক্কা দিয়ে বের করলেন সুনীল গ্রোভার

বলিউড তারকা আমির খানকে ঘিরে অফিসে হেনস্তার যে ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে, তা প্রথমে চমক জাগালেও পরে স্পষ্ট হয় এটি আসলে পরিকল্পিত রসিকতা ও প্রচার কৌশল। কৌতুকশিল্পী সুনীল গ্রোভার আমির খানের নিখুঁত অনুকরণ করে ছদ্মবেশে তাঁর প্রযোজনা সংস্থার অফিসে ঢুকে কর্মীদের সঙ্গে মালিকের মতো আচরণ করেন। এই অভিনব কাণ্ডই ভুল বোঝাবুঝির জন্ম দেয়, যা পরে […]
রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি হত্যাকাণ্ডে সন্দেহভাজন রেস্তোরাঁ কর্মী মো. মিলন মল্লিককে গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করার পাশাপাশি ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দেওয়ার তথ্য জানিয়েছেন তিনি। র্যাব জানায়, সোমবার (১২ জানুয়ারি) ভোরে বাগেরহাট সদর থানার বড় সিংগা এলাকা থেকে মিলনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, নিহত লিলির সঙ্গে […]
এপ্রিল ও জুনে হতে পারে এসএসসি ও এইচএসসি পরীক্ষা

এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের শেষ সপ্তাহে। এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ থেকে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে […]
২০২৬ সালের সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকা প্রকাশ

শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকা প্রকাশ করেছে। এবার মোট ৭২ দিন বন্ধ থাকবে। গত বছর এ ছুটি ছিল ৭১ দিন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ তালিকা প্রকাশ করেছে। তালিকায় দেখা যায়, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ […]
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দেশবাসী, সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। এখনো সরকার অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা স্পষ্টভাবে সরকারের ব্যর্থতারই প্রমাণ। এ পরিস্থিতিতে দেশবাসী গভীরভাবে উদ্বিগ্ন বলে মন্তব্য করেন তিনি। সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, জনগণের […]