Skip to main content

Ridge Bangla

নিরাপত্তার আশায় হাসপাতালে গিয়ে ধর্ষণের শিকার নারী

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিরাপত্তার আশ্রয় নিতে গিয়ে এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বে থাকা আনসার বাহিনীর দুই সদস্য শাহাদাত হোসেন ও আবু সাঈদকে পুলিশ আটক করেছে।

অভিযোগ অনুযায়ী, স্বামীকে নিচতলায় আটকে রেখে রাতের আঁধারে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় ওই নারীকে ধর্ষণ করা হয়। ভুক্তভোগীর অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে, এবং জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছেন। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা পাওয়ায় আনসার কর্তৃপক্ষ অভিযুক্ত দুই সদস্যকে বহিষ্কার করেছে এবং তদন্ত কমিটি গঠন করেছে। মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

This post was viewed: 37

আরো পড়ুন