Skip to main content

Ridge Bangla

বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে কর্মরত চার কর্মকর্তাকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেশে ফেরার নির্দেশ পাওয়া কর্মকর্তারা হলেন- মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনস্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১৭ মার্চ বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংগুলোর চারজন কর্মকর্তাকে তাঁদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য ১৫ কার্যদিবসের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে, ১৩ এপ্রিল ওই প্রজ্ঞাপন বাতিল করা হয় এবং নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট মিশনগুলোতে তাঁদের দায়িত্ব পালন অব্যাহত রাখার অনুমতি দেওয়া হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে এসব মিশনে নতুন প্রেস কর্মকর্তাদের নিয়োগ সম্পন্ন হয়েছে। পাশাপাশি তাঁদের অনুকূলে আর্থিক সরকারি আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বর্তমান প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আবশ্যিকভাবে অবিলম্বে নিজ নিজ কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

This post was viewed: 32

আরো পড়ুন