Ridge Bangla

বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় সংগীতশিল্পী

কলম্বিয়ায় একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় দেশটির জনপ্রিয় পপ তারকা ইয়েসন জিমেনেজসহ মোট ছয়জন নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন। শনিবার বোয়াকা প্রদেশের পাইপা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মেডেলিনে যাওয়ার পথে জিমেনেজের ব্যক্তিগত বিমানটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। রোববার রাতে একটি সংগীতানুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাঁর।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি রানওয়ের শেষ প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার আগে বিমানটি রানওয়েতে ধীরে চলছিল। তবে এখনো দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যায়নি। কারিগরি ত্রুটির সম্ভাবনা বিবেচনায় নিয়ে কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রমাণ সংগ্রহ ও তদন্ত শুরু করেছে।

এ দুর্ঘটনায় জনপ্রিয় পপ তারকা ইয়েসন জিমেনেজের মৃত্যুতে দেশটির শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত ও সহশিল্পীরা সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন।

This post was viewed: 24

আরো পড়ুন