দিনাজপুরে নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার

উত্তরবঙ্গের দিনাজপুর জেলার আত্রাই নদী থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে চিরিরবন্দর উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজের পাশে বানিয়া খাড়ি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবীব বলেন, লাশ দুটির পরনে জ্যাকেট, মাফলার ও মাথায় টুপি ছিল। […]
ফরিদপুরে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি পিকআপে ট্রেনের ধাক্কায় আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাসি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন বিলসড়াইল গ্রামের জব্বার মোল্লা (১৫) ও মোছা মোল্লা (৩০)। নিহতদের মধ্যে আরও একজন অজ্ঞাত পরিচয়ের নারী রয়েছেন। ডোবরা জনতা […]
কুড়িগ্রামের সীমান্তে বাংলাদেশি যুবক আটক

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পারাপারের সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে আলী নামে এক বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক ১০৬২-১০৬৩ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটেছে। রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন, আটক যুবক আলী […]
দায়িত্ব ছাড়ার পর তিনটি খাতে কাজ করবেন ড. মুহাম্মদ ইউনূস

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন-পরবর্তী সময়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জনমনে কৌতূহল থাকলেও এবার নিজেই সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি। রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে […]
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত রোববার (১১ জানুয়ারি) থেকে সোমবার পর্যন্ত টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে ৬টি থানার পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন শাহ আলম, মো. সিফাত খান, মো. জাহাঙ্গীর হোসেন, মো. জাকের হোসেন, আরিফ […]
এবার তাহসানকে নিয়ে আরেক গায়িকার বিস্ফোরক মন্তব্য

বিচ্ছেদের খবরের পর জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানকে ঘিরে আলোচনা-সমালোচনা তুঙ্গে। এ প্রেক্ষাপটে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সংগীতশিল্পী সিঁথি সাহা তাহসানকে কটাক্ষ করে বলেন, তার সঙ্গে কোনো প্রাণীর সম্পর্ক সম্ভব নয়, শুধু টিকটিকিরই সম্ভব। এরপর বলতে থাকেন, তোমার এখানে আজকে আসার কথা ছিল নয়টায়। এখন কয়টা বাজে? এখন বাজে বারোটা। আমি এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে […]
৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে তারকাদের চোখধাঁধানো উপস্থিতি

বাংলাদেশ সময় সোমবার ভোরে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হয় গোল্ডেন গ্লোব পুরস্কারের ৮৩তম আসর। অতীতের বিতর্ক ও সংস্কার পেরিয়ে এবারের আয়োজন ছিল স্বাভাবিক, ঝলমলে ও প্রাণবন্ত, যেখানে পূর্বানুমেয় বিজয়ের পাশাপাশি কিছু অপ্রত্যাশিত চমকও ছিল। অস্কার মৌসুমের সূচনালগ্নে ‘টেম্পারেচার চেক’ হিসেবে পরিচিত এই আসরে শুরু থেকেই এগিয়ে থাকা কয়েকটি সিনেমা ও শিল্পী শেষ পর্যন্ত পুরস্কারে […]
কারাগারের অভিজ্ঞতা প্রকাশ করলেন রোনালদিনহো

২০২০ সালের মার্চে ভুয়া কাগজপত্র ও জাল পাসপোর্ট ব্যবহার করে প্যারাগুয়েতে প্রবেশের অভিযোগে ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদিনহো ও তাঁর ভাইকে আটক করে সে দেশের পুলিশ। আদালতের রায়ে তাঁদের ছয় মাসের কারাদণ্ড দেওয়া হলেও ৩২ দিন পর জামিনে মুক্তি পান রোনালদিনহো। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কারাগারে কাটানো সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন ব্যালন ডি’অরজয়ী এই তারকা। […]
শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ নির্দেশনার অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে, স্কুল ও কলেজে, যেকোনো ধরনের নির্বাচনী সভা, সমাবেশ ও প্রচারণা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি রিটার্নিং অফিসারের লিখিত পূর্ব অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বা হলরুম নির্বাচনসংক্রান্ত ভেন্যু হিসেবে ব্যবহার করা […]
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার

শরীয়াহ পদ্ধতিতে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে ১০ বছর মেয়াদি ইসলামী বন্ড বা সুকুক ইস্যু করা হচ্ছে, যার মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক জানায়, ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত […]
জুয়ার মরণনেশায় স্বপ্নভঙ্গ তারুণ্যের, নিঃস্ব হচ্ছে শ্রমজীবী পরিবার

ঢাকার হাজারীবাগের বাসিন্দা আজগর (ছদ্মনাম) একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকের ব্যক্তিগত গাড়ির চালক। সকালে গাড়ি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার পর বিকেল অব্দি থাকেন সম্পূর্ণ ফ্রি। এই ফ্রি সময়ে তার কাজ অনলাইনে কিংবা বিভিন্ন চায়ের দোকানে বসে বেটিং বা জুয়া খেলা। সন্ধ্যায় ডিউটি শেষ হওয়ার পর বাসায় না ফিরে তিনি গভীর রাত অব্দি বাইরে থেকে বিভিন্নজনের সঙ্গে […]
জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বের কথা তুলে ধরেন এবং এই […]
জাপানি বিনিয়োগ ও কর্মী নিয়োগ বাড়াতে সহযোগিতা চান প্রধান উপদেষ্টা

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং আরও বেশি বাংলাদেশি কর্মীকে জাপানে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা আরও বিস্তৃত করার বড় সুযোগ রয়েছে। রোববার (১১ জানুয়ারি) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে এবং জাপানি উদ্যোক্তাদের একটি […]
দেশের আট জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, কয়েক দিন অব্যাহত থাকার সম্ভাবনা

দেশের আট জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১২ জানুয়ারি) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে সারা দেশে আংশিক মেঘলা আকাশ বিরাজ করবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। রাজশাহী, […]
জেএফ-১৭ থান্ডার: বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নে নতুন দিগন্ত

সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি ও সামরিক সমীকরণে একটি নতুন তর্কের সূত্রপাত হয়েছে- বাংলাদেশ কি পাকিস্তান থেকে জেএফ-১৭ (JF-17 Thunder) ফাইটার জেট কিনতে যাচ্ছে? বিভিন্ন সংবাদমাধ্যম ও সামরিক বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে এই যুদ্ধবিমান নিয়ে প্রাথমিক আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর ‘ফোর্সেস গোল ২০৩০’ (Forces Goal 2030) প্রকল্পের আওতায় সামরিক শক্তি আধুনিকায়নের […]
সন্ধ্যায় ঢাকায় আসছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় আসছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কূটনৈতিক সূত্র জানায়, চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে তাঁর ঢাকা মিশন শুরু হবে। এর অংশ হিসেবে আগামী দুই দিনে তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরুল […]
ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি নির্বাচন কমিশনে তৃতীয় দিনে গড়িয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে এসব আপিলের শুনানি শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আজ ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে […]
বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিএনপিতে ফিরলেন আট নেতা

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে আগে বহিষ্কৃত আট নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (১১ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদন ও দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ […]
তাসনুভা জাবীনের ইঙ্গিতপূর্ণ পোস্ট ফেসবুকে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নারী নেত্রী তাসনূভা জাবীন ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি। তাসনূভা জাবীনের পোস্টটি নিচে পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো, ‘গতকাল থেকে নিশ্চয়ই খেয়াল করছেন, সালমান মুক্তাদির এবং তার পরিবার নিয়ে প্রোপাগান্ডা সিস্টেমেটিক্যালি শৃঙ্খলা মেনে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। ভাষার ধরন থেকে […]
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৫ শতাধিক, গ্রেপ্তার ১০ হাজারের বেশি

ইরানে উচ্চ মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ দেশটির শতাধিক শহরে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। সংস্থাটির সর্বশেষ তথ্যে বলা হয়, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন […]