যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করলেন ইউরোপীয় নেতারা

যুক্তরাজ্যের দুই অনলাইন প্রচারকর্মীসহ পাঁচ ইউরোপীয় নাগরিকের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন ইউরোপীয় নেতারা। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির জ্যেষ্ঠ এমপি চি অনভুরাহ ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে ‘বাকস্বাধীনতা ক্ষুণ্ন করার প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন। চি অনভুরাহ বলেন, ‘কারও বক্তব্যের সঙ্গে একমত হতে না পেরে তাঁকে নিষিদ্ধ করা সেই বাকস্বাধীনতাকেই বাধাগ্রস্ত করে, যা রক্ষার দাবি […]
বগুড়ায় ৯০ লাখ টাকার ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

বগুড়া জেলার হাইওয়ে পুলিশের অভিযানে ৯০ লাখ টাকার ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মো. শামিম (৩০)। তিনি পাবনা জেলার সাথিয়া উপজেলার খালইভরা গ্রামের মো. খুরশেদ আলমের ছেলে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নাটোরের বড়াইগ্রাম এলাকায় হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে হাইওয়ে পুলিশ তাকে আটক করে। পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান […]
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

গাজীপুর: ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কালিগঞ্জ থানাধীন আড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কমলা বেগম (৫৫), তাঁর নাতনি অনাদি (১১) ও পুত্রবধূ সাদিয়া আক্তার (২৫)। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, কমলা বেগম ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসার জন্য […]
তারেক রহমান কি হয়ে উঠতে পারবেন বাংলাদেশের রাজনীতির আলোর দিশারী?

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়। বরং বাংলাদেশের রাজনীতিতে এক পরিবর্তিত ও পরিপক্ব নেতৃত্বের আগমন হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একসময় যিনি মাঠপর্যায়ের কঠোর সংগঠক হিসেবে পরিচিত ছিলেন, সময়ের ব্যবধানে তিনি এখন কৌশলগত, দূরদর্শী ও আধুনিক রাজনৈতিক নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন। ২০০১ […]
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে প্রত্যাবর্তনের পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোয় দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুদীর্ঘ সময় প্রবাসে অবস্থানের পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে […]
তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ পরিমণি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় দেড় যুগ বিদেশে থাকার পর দেশে প্রত্যাবর্তন করেন এবং যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সবাইকে যেকোনো উসকানির মুখেও শান্ত থাকার আহ্বান জানান। দেশের চলমান অস্থিরতা ও নিরাপত্তাজনিত সংকটময় পরিস্থিতিতে তারেক রহমানের এই অবস্থান অনেকের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তার এ বক্তব্যের প্রতি বিভিন্ন শ্রেণি-পেশার […]
যুক্তরাষ্ট্রে কোরআন ছুঁয়ে শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ

যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত নারী সোমা সাঈদ সম্প্রতি পবিত্র কোরআনে হাত রেখে শপথ গ্রহণের মাধ্যমে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। নিউইয়র্ক সিটির কুইন্স সিভিল কোর্ট হাউসে আয়োজিত এক সুসজ্জিত অনুষ্ঠানে তিনি এই শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ বিচারপতিগণ, সরকারি উচ্চাধিকারী, কূটনৈতিক মহল ও বিভিন্ন […]
তারেক রহমানের দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক পরিসরে বিদ্যমান শূন্যতা পূরণের পথ খুলে দেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় সাংবাদিকদের এ কথা জানান। শফিকুল আলম বলেন, দেশে বাস্তব অর্থেই একটি রাজনৈতিক শূন্যতা […]
ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাজারে আতপ চালের চাহিদা বেড়ে যাওয়ায় সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী আরও আতপ চাল আমদানির উদ্যোগ নেওয়া হবে। ভারত থেকে আমদানি করা চালের দাম গতবারের তুলনায় কিছুটা কম হওয়ায় এটি স্বস্তির বিষয়। ড. সালেহউদ্দিন আরও জানান, মরক্কো থেকে […]
হাদি হত্যাকাণ্ডে ফয়সালের স্ত্রীসহ তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি দেওয়া আসামিরা হলেন মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের (৩৭) স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার শ্যালক ওয়াহিদ আহমেদ এবং বান্ধবী মারিয়া আক্তার লিমা। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় দুই দফায় মোট ৯ দিনের রিমান্ড শেষে পুলিশ […]
তারেক রহমানের প্রত্যাবর্তন গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক অগ্রগতি: নাহিদ ইসলাম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রতিফলন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর পর একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতা হিসেবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন […]
ভোটকেন্দ্র বিবেচনাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ ইসির

১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্র হিসেবে বিবেচিত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের বিদ্যমান সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব স্বাক্ষরিত নির্দেশনাটি শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের তারিখের পূর্বেই ভোটকেন্দ্র ভোটারের চলাচল উপযোগী করতে হবে এবং ভোটকেন্দ্রের অবকাঠামোর প্রয়োজনীয় সংস্কার […]
জাইমা রহমানের সেলফিতে যে বই ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের দিনেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে তাঁর কন্যা জাইমা রহমানের একটি সেলফি। ছবিটি ঘিরে নেটিজেনদের কৌতূহলের কেন্দ্রে উঠে এসেছে জাইমা রহমানের হাতে থাকা একটি বই। সেলফিটিতে দেখা যায়, বাংলাদেশ বিমানের উড়োজাহাজে নিজের আসনের পাশেই রাখা আছে ‘দ্য পেঙ্গুইন বুক অব বেঙ্গলি শর্ট […]
তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ন্যান্সির গান ‘নেতা আসছে’

দীর্ঘ ১৭ বছর বিদেশে থাকার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। এই ঘটনাকে সামনে রেখে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে তৈরি হওয়া আবেগ ও উৎসাহের প্রতিধ্বনি হিসেবে প্রকাশিত হয়েছে একটি নতুন গান। গানটি বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা দলের ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সমর্থক ও সাধারণ মানুষের কাছে […]
তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি তারেক রহমানকে সপরিবারে শুভেচ্ছা ও স্বাগত জানান। ডা. শফিকুর রহমান তার পোস্টে লেখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’ এই বার্তার মাধ্যমে তিনি দীর্ঘদিন […]
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আবহমানকাল ধরে এ দেশের মানুষ ভিন্ন ভিন্ন ধর্ম, বর্ণ ও সংস্কৃতির প্রতি পারস্পরিক শ্রদ্ধা রেখে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় করে আসছে। বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার জন্য একটি বৈষম্যহীন, […]
দেশে ফিরলেন তারেক রহমান, ভাইরাল হলো মান্নার সঙ্গে পুরনো ছবি

দীর্ঘ ১৭ বছর প্রবাসে কাটানোর পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটে অবতরণ করেন তিনি। পরে একই দিন সকাল ১১টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাঁর সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দরে নামার পরপরই বিএনপির […]
মহানবী (সা.) এর মতো ন্যায়পরায়ণতায় দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট গণসংবর্ধনা মঞ্চে দেশের মানুষের প্রতি তাঁর পরিকল্পনা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে বাংলাদেশ পরিচালনার অঙ্গীকার করেন। বক্তৃতার শুরুতে তিনি বলেন, “রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে এসেছি। আমাদের এই মাতৃভূমি লাখো শহীদের রক্তের […]
তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হব: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি কঠিন সময় অতিক্রম করেছে এবং ভবিষ্যৎ নির্বাচনেও দল বিজয়ী হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি। তার নেতৃত্বেই আমরা […]
‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের জন্য পরিকল্পনার কথা জানালেন তারেক রহমান

মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক উক্তি ‘আই হ্যাভ অ্যা ড্রিম’-এর সঙ্গে সাদৃশ্য টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’; দেশের মানুষের জন্য, দেশের জন্য আমার একটি পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্যের শুরুতে তারেক রহমান মহান আল্লাহর […]