Ridge Bangla

ভোটকেন্দ্র বিবেচনাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ ইসির

১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্র হিসেবে বিবেচিত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের বিদ্যমান সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপসচিব স্বাক্ষরিত নির্দেশনাটি শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের তারিখের পূর্বেই ভোটকেন্দ্র ভোটারের চলাচল উপযোগী করতে হবে এবং ভোটকেন্দ্রের অবকাঠামোর প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, সেখানে বিদ্যুৎ সংযোগ দিতে হবে।

ভোটকেন্দ্রে বিদ্যমান সিসিটিভি সংযোগ সচল রাখতে হবে। যেসব কেন্দ্রে সিসিটিভি সংযোগ নেই, সেসব কেন্দ্রের পরিচালনা পর্ষদ বা কর্তৃপক্ষকে অন্ততপক্ষে ভোটের দিনের জন্য সিসিটিভি সংযোগের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারদের অবশ্যই ব্যক্তিগতভাবে ভোটকেন্দ্র পরিদর্শন করতে হবে। পাশাপাশি প্রতিবন্ধী, বয়স্ক ও গর্ভবতী নারীদের ভোটদানের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে, বিশেষ করে সাইক্লোন সেন্টারগুলোতে।

উল্লেখ্য, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে টানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

This post was viewed: 25

আরো পড়ুন