Ridge Bangla

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

গাজীপুর: ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কালিগঞ্জ থানাধীন আড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কমলা বেগম (৫৫), তাঁর নাতনি অনাদি (১১) ও পুত্রবধূ সাদিয়া আক্তার (২৫)।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, কমলা বেগম ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসার জন্য তিনি মেয়ের বাড়িতে এসেছিলেন। বৃহস্পতিবার বিকেলে কমলা বেগম তাঁর নাতনি ও প্রতিবেশী সাদিয়াকে নিয়ে বাড়ির পাশের রেলসড়কে হাঁটতে বের হন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে উপকূল এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আরেকটি ট্রেন চলাচল করছিল।

অসাবধানতাবশত রেলপথ পার হওয়ার সময় তারা ট্রেনের নিচে পড়ে যান। কমলা বেগম ও সাদিয়া ঘটনাস্থলেই নিহত হন। শিশু অনাদিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নিহতদের পরিবারকে জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ নির্ধারণে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। স্থানীয়রা জানান, রেলপথ পারাপারের সময় সচেতনতার অভাব ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

This post was viewed: 32

আরো পড়ুন