Skip to main content

Ridge Bangla

তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ পরিমণি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় দেড় যুগ বিদেশে থাকার পর দেশে প্রত্যাবর্তন করেন এবং যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সবাইকে যেকোনো উসকানির মুখেও শান্ত থাকার আহ্বান জানান।

দেশের চলমান অস্থিরতা ও নিরাপত্তাজনিত সংকটময় পরিস্থিতিতে তারেক রহমানের এই অবস্থান অনেকের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তার এ বক্তব্যের প্রতি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এদের মধ্যে আলোচিত চিত্রনায়িকা পরীমণিও যুক্ত হন। তিনি তারেক রহমানের শান্তি ও শৃঙ্খলা রক্ষার অঙ্গীকারে মুগ্ধতা প্রকাশ করেন।

পরীমণি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের প্রতি তার মুগ্ধতার কথা জানান।

স্ট্যাটাসে ঢালিউডের এ নায়িকা বলেন, “আজ এ দেশের মানুষ চায়…” যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধল। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে! ‘শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই’ স্ট্যাটাসে উল্লেখ করেন পরীমণি।

This post was viewed: 46

আরো পড়ুন