৩০০ আসনেই শাপলা কলি প্রতীকে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই শাপলা কলি প্রতীকে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (৪ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। নাহিদ ইসলাম জানান, চলতি নভেম্বর মাসের মধ্যেই প্রার্থীতার তালিকা চূড়ান্ত করা হবে। তিনি বলেন, “আমরা সারাদেশে জুলাই সনদের পক্ষে জনমত তৈরি করেছি, ন্যায়বিচারের পক্ষে […]
নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ জন নেতা-কর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনা জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সাহাবুদ্দিন সাবু (৫০), […]
এটাই হয়তো আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই হতে পারে তার জীবনের শেষ নির্বাচন। মঙ্গলবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক আবেগঘন পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। এজন্য আমি বেগম খালেদা জিয়া, তারেক […]
সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। উপদেষ্টা বলেন, নির্বাচনে কোনো আইনশৃঙ্খলা কর্মকর্তা বা ব্যক্তি যদি কোনো রাজনৈতিক […]
বিএনপির মনোনয়ন তালিকায় নেই শোবিজ অঙ্গনের কোনো শিল্পীই

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো পুরোদমে প্রস্তুতি নিচ্ছে। তারই অংশ হিসেবে বিএনপি ঘোষণা করেছে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম। সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তালিকাটি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এবারের মনোনয়ন তালিকায় চমক রয়েছে—শোবিজ অঙ্গনের কোনো শিল্পীই মনোনয়ন পাননি। যদিও আগেই আলোচনায় […]
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দি মুক্তি পাচ্ছেন

যাবজ্জীবন বা ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে ২০ বছর বা তার বেশি সময় সাজা ভোগ করা ৩৭ জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) প্রজ্ঞাপন নং-১৪৩ জারি করা হয়েছে। জানা গেছে, আগামী এক-দুই দিনের মধ্যে এই আদেশ কার্যকর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কমিটি জেলা কারাগারগুলোর সুপারিশ অনুযায়ী বন্দিদের তালিকা […]
বিএনপি সভা শেষে ফেরার পথে ট্রাকচাপায় ৩ কর্মীর মর্মান্তিক মৃত্যু

বাগেরহাটের রামপালে বিএনপির সভা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের বিএনপি কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)। তারা ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির এক সমাবেশে অংশ নিয়ে মোটরসাইকেলে বাড়ি […]
মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের ‘ওয়ার অন টেরর’ নীতির অন্যতম স্থপতি ডিক চেনি মারা গেছেন। সোমবার (৩ অক্টোবর) রাতে ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি নিউমোনিয়া ও হৃদযন্ত্রজনিত জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুর বিষয়টি পরিবার থেকে নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ভাইস প্রেসিডেন্টদের একজন হিসেবে পরিচিত ডিক […]
আগামী সপ্তাহেই শেখ হাসিনার বিচারের রায়: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, “এই রায়ের মাধ্যমে জুলাই শহিদদের পরিবারের দীর্ঘদিনের বেদনা কিছুটা হলেও লাঘব হবে।” মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জুলাই শহিদ পরিবারের’ সঙ্গে মতবিনিময় সভায় […]
ফেনীতে খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা: নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ

ফেনীর কৃতী সন্তান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফেনী–১ আসনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। সোমবার (৩ নভেম্বর) দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশের পর থেকেই ফেনীর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে তারা। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত ফেনী–১ আসনটি ঐতিহ্যগতভাবে বেগম খালেদা […]
নেপালে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ৪ জন

নেপালের পূর্বাঞ্চলে ইয়ালুং রি পর্বতে ভয়াবহ তুষারধসে সাতজন পর্বতারোহী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক ও দুইজন নেপালি গাইড রয়েছেন। এছাড়া আরও চারজন নেপালি পর্বতারোহী এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। মঙ্গলবার (৪ নভেম্বর) নেপালের জনপ্রিয় দৈনিক দ্য কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে জানায়, মোট ১৫ জনের একটি দল ৫ হাজার ৬৩০ মিটার উচ্চতার […]
সীমান্ত হয়ে ঢুকছে অস্ত্র, উদ্বেগে আইনশৃঙ্খলা বাহিনী

বিভিন্ন সীমান্ত হয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে অস্ত্র। প্রবেশের পর তা ছড়িয়ে পড়ছে ভিন্ন ভিন্ন অঞ্চলে ও ভিন্ন গোষ্ঠীর হাতে। এসব অস্ত্র দিয়ে সংঘটিত হচ্ছে ডাকাতি, চাঁদাবাজি ও নানা সন্ত্রাসী কার্যক্রম। গোয়েন্দা তথ্য ও সাম্প্রতিক সময়ে পরিচালিত একাধিক অভিযানের ফলাফলে এমন তথ্যই উঠে এসেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত বছর ছাত্র-জনতার নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানের […]
নতুন বছরে মাধ্যমিক শ্রেণিতে ভর্তি পদ্ধতির সিদ্ধান্ত জানালো শিক্ষা মন্ত্রণালয়

সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৬ শিক্ষাবর্ষেও ভর্তিতে লটারি পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় মন্ত্রণালয়ের মাধ্যমিক-১, মাধ্যমিক-২, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এবং শিক্ষা বোর্ডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক […]
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ (পরামর্শক) হলেন আশরাফুল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ (পরামর্শক) হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ আশরাফুল। আগামী ১১ নভেম্বর সিলেটে শুরু হতে যাওয়া বাংলাদেশ–আয়ারল্যান্ড সিরিজে (দুই টেস্ট ও তিন টি-২০) দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করবেন তিনি। তবে এটি পূর্ণকালীন নয়, প্রাথমিকভাবে এই সিরিজের জন্যই আশরাফুলকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (৩ নভেম্বর, ২০২৫) বিসিবির পরিচালক […]
বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোটায় ৭ জন করে শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন

বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজের সাতজন করে শিক্ষককে এমপিওভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কলেজে অনার্স পর্যায়ের প্রতিষ্ঠানের পাঁচজন এবং মাস্টার্স পর্যায়ের কলেজের সাতজন শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন। মঙ্গলবার (৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, […]
মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, মধ্যরাতে চার বিএনপি নেতা বহিষ্কার

চট্টগ্রামের সীতাকুণ্ডে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা ও মহাসড়ক অবরোধের ঘটনায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ নভেম্বর (সোমবার) সন্ধ্যার পর চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে মনোনয়নকে ঘিরে কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেইট এলাকায় দলীয় কোন্দল, সংঘর্ষ […]
অস্কার বিজয়ী কিংবদন্তি অভিনেত্রী ডায়ান ল্যাড মারা গেছেন

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও তিনবারের অস্কার মনোনীত তারকা ডায়ান ল্যাড মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওজাইতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। অভিনেত্রীর মেয়ে ও অস্কারজয়ী তারকা লরা ডার্ন দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক বিবৃতিতে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, “আমার মা ছিলেন আমার জীবনের […]
মুক্তির পর থেকেই আলোচনায় ‘বাহুবলি: দ্য এপিক’

মুক্তির পর থেকেই দর্শক-আলোচনায় শীর্ষে উঠে এসেছে এস. এস. রাজামৌলির নতুন চমক ‘বাহুবলি: দ্য এপিক’। ৩১ অক্টোবর মুক্তিপ্রাপ্ত এই মহাকাব্যিক সিনেমাটি প্রভাস, রানা দাগ্গুবতী, আনুশকা শেঠি ও তামান্না ভাটিয়ার দুর্দান্ত অভিনয়ে ইতিমধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির আগের দিনই নির্বাচিত প্রেক্ষাগৃহে প্রিমিয়ার আয়োজন করা হয়, যা দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে তোলে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, […]
বিসিবির পরিচালক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু রুবাবা দৌলার

কর্পোরেট ব্যক্তিত্ব, উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক মনোনীত হয়ে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দিয়েছেন। সোমবার (৩ নভেম্বর ২০২৫) এনএসসি আনুষ্ঠানিকভাবে রুবাবাকে পরিচালক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে এবং একই দিন তিনি বিসিবির বোর্ড সভায় যোগ দেন। রুবাবা দৌলা বিসিবির ইতিহাসে দ্বিতীয় […]
সহজ ও দ্রুত সেবা নিশ্চিতে ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন

বাংলাদেশে নেদারল্যান্ডস ভিসা সেবায় যুক্ত হলো নতুন মাত্রা। সোমবার (৩ নভেম্বর) ঢাকার বনানীতে আধুনিক নেদারল্যান্ডস ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেল। নেদারল্যান্ডস দূতাবাস ও ভিএফএস গ্লোবালের উদ্যোগে গড়ে তোলা এ কেন্দ্রের মাধ্যমে এখন থেকে বাংলাদেশি নাগরিকরা আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যে ভিসা আবেদন করতে পারবেন। আধুনিক ভিসা সেন্টারে বাংলাদেশের […]