Skip to main content

Ridge Bangla

মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের ‘ওয়ার অন টেরর’ নীতির অন্যতম স্থপতি ডিক চেনি মারা গেছেন। সোমবার (৩ অক্টোবর) রাতে ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি নিউমোনিয়া ও হৃদযন্ত্রজনিত জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুর বিষয়টি পরিবার থেকে নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ভাইস প্রেসিডেন্টদের একজন হিসেবে পরিচিত ডিক চেনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসনে দায়িত্ব পালন করেন। দায়িত্বকালীন সময়ে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতিতে ব্যাপক পরিবর্তন আনেন। বিশেষ করে ২০০১ সালের ৯/১১ সন্ত্রাসী হামলার পর তিনি আফগানিস্তানে সামরিক অভিযান এবং ২০০৩ সালে ইরাক আক্রমণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার যে অভিযোগের ভিত্তিতে যুদ্ধ শুরু হয়, তা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হলেও, তার এই সিদ্ধান্ত মার্কিন পররাষ্ট্রনীতি ও বিশ্ব রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।

চেনির রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭০-এর দশকে, প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের চিফ অব স্টাফ হিসেবে। পরে তিনি প্রতিরক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৯০–৯১ সালের গালফ যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেষ জীবনে তিনি রিপাবলিকান পার্টির বর্তমান ধারা ও ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের বিরোধিতা করেন।

পরিবারের এক বিবৃতিতে বলা হয়, “ডিক চেনি ছিলেন এক দেশপ্রেমিক, সাহসী ও সম্মানের মানুষ, যিনি আমেরিকার ইতিহাসে অমর হয়ে থাকবেন।”

This post was viewed: 64

আরো পড়ুন