কিশোর গ্যাংয়ের ছুরিতে প্রাণ গেল যুবকের

গাজীপুরের গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় মারুফ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু জামিল (২৪) গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সিগারেট কোম্পানির কর্মী জামিল কাছের এক দোকানে বকেয়া বিল আনতে যান। এসময় কিশোর গ্যাং সদস্য রবি ও তার সঙ্গীদের রাস্তায় […]
প্রথম নির্মাণেই এক ডজন পুরস্কারের মালিক সাহিল রনি

তরুণ নির্মাতা ও সিনেমাটোগ্রাফার সাহিল রনি তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মানুষ’ (দ্য সোল)-এর মাধ্যমে অর্জন করেছেন একের পর এক সাফল্য। সর্বশেষ তিনি পেয়েছেন ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস–২০২৫’-এ শ্রেষ্ঠ পরিচালক (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) পুরস্কার। এই অর্জনের মধ্য দিয়ে চলচ্চিত্রটি স্পর্শ করল এক ডজন পুরস্কারের মাইলফলক। মানবতা ও মনস্তাত্ত্বিক দর্শনের ওপর ভিত্তি করে নির্মিত ‘মানুষ’ ইতোমধ্যেই দেশ-বিদেশের নানা আন্তর্জাতিক […]
স্বপ্নজয়ের মুকুটের লক্ষ্যে ফিলিপাইনের সুন্দরী আহতিসা মানালো

থাইল্যান্ডের ব্যাংককে পা রাখতেই উচ্ছ্বাসে ভাসলেন ফিলিপাইনের সুন্দরী আহতিসা মানালো। মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় অংশ নিতে গত রোববার দেশটিতে পৌঁছান তিনি। বিমানবন্দরে তার আগমন ঘিরে হাজারো ভক্তের ঢল নামে। হাতে ফিলিপাইনের পতাকা ও প্রিয় রানির প্রতিকৃতি নিয়ে তারা উল্লাসে মেতে ওঠেন। মিস ইউনিভার্স আয়োজক কমিটির নির্ধারিত আগমনের দিন ছিল ২ নভেম্বর। যদিও বেশ কয়েকজন প্রতিযোগী […]
‘অফ দ্য গ্রিড’ অপরাধ: প্রযুক্তিহীন নেটওয়ার্কে সক্রিয় চোরচক্র

দেশের বিভিন্ন জেলার সংঘবদ্ধ অপরাধচক্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে এখন প্রযুক্তির বাইরে গিয়ে অপরাধ সংগঠিত করছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা গড়ে তুলেছে কথিত ‘প্রযুক্তিমুক্ত নেটওয়ার্ক’। এই নেটওয়ার্কে সদস্যদের মধ্যে যোগাযোগ হয় মুখে মুখে- কোনো প্রকার মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ছাড়াই। গোয়েন্দা সূত্র জানায়, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মাদারীপুরের প্রায় ৩০ জন […]
ইভিএমে ভোটের বিধান বাতিল, আরপিও সংশোধন জারি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে। এতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়ার বিধান বাতিল করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করে। সংশোধিত আরপিও অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। […]
চিপ রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করছে চীন

নেদারল্যান্ডসে অবস্থিত চীনের মালিকানাধীন চিপ নির্মাতা প্রতিষ্ঠান নেক্সপেরিয়ার ওপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করার ঘোষণা দিয়েছে চীন। গত সেপ্টেম্বর নেদারল্যান্ডস শীতল যুদ্ধকালীন আইন ব্যবহার করে কোম্পানির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। দেশটি দাবি করে, কোম্পানিটির গুরুতর প্রশাসনিক ত্রুটি ছিল এবং জরুরি পরিস্থিতিতে চিপ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারত। এর প্রতিক্রিয়ায় চীন ইউরোপে সম্পূর্ণ নেক্সপেরিয়া চিপ […]
পুলিশের ২৭৩ এসআই পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর

বাংলাদেশ পুলিশের ২৭৩ জন সাব-ইন্সপেক্টর (এসআই) পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর পদে উন্নীত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই পদোন্নতির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ১৪৮ জন কর্মকর্তা। এছাড়া, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর […]
প্রধান উপদেষ্টার সঙ্গে তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার (৩ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে উভয়পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত করার উপায় নিয়ে আলোচনা করে। আলোচনায় […]
নারী ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়ালো বিসিবি

বাংলাদেশ ক্রিকেটে নারী ও পুরুষ ক্রিকেটারদের পারিশ্রমিকের বৈষম্য দীর্ঘদিন ধরেই আলোচনার বিষয় ছিল। এবার সেই বৈষম্যের সমাধান হতে যাচ্ছে। গত এক বছরে বেতন বৈষম্যের ব্যবধান কমাতে বিসিবিকে বেশ সক্রিয়ভাবে কাজ করতে দেখা গেছে। গত ডিসেম্বরে এক দফায় বাড়ানো হয়েছিল পারিশ্রমিক, বছর না ঘুরতেই তা আবারও বাড়ানো হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় নারী ক্রিকেটারদের বেতন […]
আগামী নির্বাচনই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ বর্তমানে এক সংকটময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের ভবিষ্যৎ কোন পথে এগোবে, তা অনেকটাই নির্ভর করছে আগামী জাতীয় নির্বাচনের ওপর। রবিবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপি সদস্যদের ভোটকেন্দ্র নিরাপত্তা মহড়া ও সমাপনী প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, একটি […]