নেপালে বিক্ষোভের জন্য স্বার্থান্বেষী মহলকে দায়ী করলেন প্রধানমন্ত্রী অলি

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি চলমান বিক্ষোভের জন্য বিভিন্ন স্বার্থান্বেষী মহলকে দায়ী করেছেন। সোমবার এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, আন্দোলনের নামে কিছু ব্যক্তি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালাচ্ছে। তার দাবি, সরকার দাবিগুলো মেনে নিলেও সহিংসতা থামছে না। রাজধানী কাঠমান্ডুর বাণেশ্বরসহ বিভিন্ন এলাকায় সোমবার সংঘর্ষে এখন পর্যন্ত ২০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। এ […]
মামদানিকে ঠেকাতে ট্রাম্প কি কোনো কৌশল করছেন?

মাত্র ৩৩ বছর বয়সী স্টেট অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানিকে ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখছেন ‘প্রেস্টিজ ইস্যু’ বা ‘ইজ্জত কা মামলা’ হিসেবে। ট্রাম্প চান না স্বঘোষিত ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান বিশ্ববাণিজ্যের রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্ক শহরের মেয়র হোন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নিউইয়র্কের মেয়র পদে লড়ছেন জোহরান মামদানি। ভারতীয় বংশোদ্ভূত এই […]
নাটক ‘ফান্দা’-তে ডাকাত বাড়ির মেয়ে তিশা

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নাটকে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি গল্পনির্ভর কাজ পছন্দ করেন, এবং সেই ধারাবাহিকতায় নতুন একটি নাটক ‘ফান্দা’ শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাসার। সম্প্রতি নাটকের টিজার প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যায় খায়রুল বাসার একটি অন্ধকার খুলি নিয়ে কাজ করছেন। খুলি জ্বালানো মোমবাতির আলোয় হঠাৎ একটি ভয়ঙ্কর আওয়াজ […]
জুলাই হত্যা মামলার কার্যক্রম ত্বরান্বিত করতে কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলন দমন করার লক্ষ্যে সংঘটিত হত্যাকাণ্ডসহ নানা গুরুতর অপরাধের ঘটনায় দায়ের করা মামলার মধ্যে কয়েকটিতে সম্প্রতি চার্জশিট দাখিল করা হয়েছে। এসব মামলার (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ছাড়া) প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু, কার্যকর ও গতিশীল করার উদ্দেশ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। […]
পরিসংখ্যান ব্যুরোর রিপোর্টে ‘দেশে ২২ শতাংশ মানুষ এখনো নিরক্ষর’

দেশে সাত বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে প্রায় ২২ শতাংশ মানুষ এখনো নিরক্ষর। এই নিরক্ষর জনগোষ্ঠী মূলত বিদ্যালয়বহির্ভূত বা ঝরে পড়া শিশু এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে, যেখানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এবং সচিব আবু তাহের মো. মাসুদ রানা বক্তব্য […]
পায়ুপথে ইয়াবা পাচার, টেকনাফে তরুণ গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে পায়ুপথে ইয়াবা পাচারের অভিযোগে জাহাঙ্গীর আয়েস (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশির সময় এ ঘটনা ঘটে। আটক জাহাঙ্গীর টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিজিবি সূত্র জানায়, হোয়াইক্যং চেকপোস্টে সন্দেহজনক আচরণের কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে এক্স-রে […]
ক্ষমা চাইলেন কিংবদন্তি নায়ক সোহেল রানা

কিংবদন্তি নায়ক, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা এখন নিয়মিত পর্দায় দেখা না গেলেও চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসা অটুট। বার্ধক্যের কারণে অধিকাংশ সময় কাটে বাসাতেই, তবু সহকর্মী ও দেশবাসীর প্রতি দায়িত্ববোধ তিনি এখনও পূর্ণভাবে অনুভব করেন। গত রোববার (৭ সেপ্টেম্বর) বিএফডিসিতে প্রয়াত চলচ্চিত্রশিল্পীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সোহেল রানা। নতুন ও […]
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত গভর্নিং বডি গঠনের নির্দেশ

আগামী ৩০ নভেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত গভর্নিং বডি গঠনের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত পরিপত্রে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও […]
সাতক্ষীরায় মাকে পিটিয়ে হত্যার অভিযোগ, মেয়ে-জামাই পলাতক

সাতক্ষীরার কালিগঞ্জে পারিবারিক কলহের জেরে ফাতেমা বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নারী কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালী গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী। পুলিশ জানায়, গত রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে পারিবারিক বিরোধের জেরে ফাতেমার মেয়ে খালেদা বেগম এবং জামাতা আফজাল হোসেন ও তাদের দুই সন্তান মিলে তাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা […]
টিএসসি কেন্দ্রে ভোট চলছে, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে টিএসসি কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে। তবে দুপুরের দিকে কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। অনেকে ধারণা করতে থাকেন, সেখানে নাকি ভোটগ্রহণ বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত বিজ্ঞপ্তি জারি করে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক […]
উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে চলছে ডাকসু ভোট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন পর ভোট দিতে পারায় খুশি ও উদ্দীপনায় ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন। কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্য সহকারে ভোট প্রদান করছেন। এখনো কোথাও কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি। […]
দ্বিতীয় বল্কান যুদ্ধ: প্রথম বিশ্বযুদ্ধের অশনিসঙ্কেত

উনবিংশ শতাব্দীর শেষভাগ এবং বিংশ শতকের প্রথমদিকে বল্কান অঞ্চলে উন্মেষ ঘটেছিল জাতীয়তাবাদী চেতনার। ধুঁকতে থাকা উসমানী সালতানাত তখন পর্যন্ত এই অঞ্চলে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছিল, কিন্তু পরিস্থিতি ক্রমেই তাদের বিরুদ্ধে চলে যায়। সামাজিক ও রাজনৈতিক অস্থিরতায় বল্কান অঞ্চলে সৃষ্টি হয় চূড়ান্ত অস্থিতিশীলতার। প্রেক্ষাপট আঞ্চলিক আধিপত্য এবং জাতিগত বিভেদের সূত্রে সূচনা হয় প্রথম বল্কান যুদ্ধের। ১৯১২ […]
আজ টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ ২০২৫ এর লড়াই শুরু

আজ শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে ২০২৫ এশিয়া কাপ। এবারের এশিয়ার ক্রিকেট মহাযজ্ঞ শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আজ ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবারও দুই গ্রুপে বিভক্ত আট দল লড়বে শিরোপার জন্য। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ বি-তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও […]
ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণের বাজার

দেশে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ ঘোষণায় ভরিতে ১ হাজার ২৬০ টাকা বাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। এখন থেকে ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম দাঁড়াল ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে বাজুসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম কার্যকর হবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে। […]
ঢাবিতে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। দীর্ঘ সাড়ে ছয় বছর পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচন কমিশন সূত্রে […]
টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত

দেশজুড়ে আগামী পাঁচ দিন টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা […]
অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন দীপা খন্দকার

দশকের পর দশক অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই পেশা হিসেবে অভিনয়কে বেছে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। প্রতিটি নাটক, সিনেমা ও ওয়েবফিল্মে তার নিখুঁত অভিনয় দর্শকের মন জয় করছে। দীপার সময়কালে অনেক অভিনেতার হাতে কাজ কম থাকলেও, তার মেধা, যোগ্যতা ও নিষ্ঠার কারণে পরিচালকরা নিয়মিত তাকে কাজের প্রস্তাব দিচ্ছেন। ফলে দীপা বেশ কিছু জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ […]
আরশ খানকে নিয়ে গুজব, নিজের মুখে জানালেন অভিনেতা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান ফেসবুকে ধূমপান সংক্রান্ত সতর্কবার্তা দেওয়ার পর থেকেই অসুস্থ ও আইসিইউতে ভর্তি হয়েছেন এমন গুজব ছড়ায়। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের সুস্থতার খবর দিয়েছেন আরশ। পাশাপাশি অপ্রয়োজনীয় গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন তিনি। আরশ খান লিখেছেন, “আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করতে দেওয়া পোস্টের কারণে যারা […]
চার দশক পর প্রথম প্রাপ্তবয়স্ক যুবরাজ পেলো জাপানী রাজপরিবার

জাপানের রাজপরিবারে চার দশক পর নতুন ইতিহাস তৈরি হলো। জাপানের যুবরাজ হিসাহিতো আনুষ্ঠানিকভাবে প্রাপ্তবয়স্কে পা রেখেছেন। ৪০ বছর পর তিনি রাজপরিবারের প্রথম পুরুষ সদস্য যিনি প্রাপ্তবয়স্ক হলেন। এর মধ্য দিয়ে তিনি রাজপরিবারের এমন এক সদস্যে পরিণত হলেন, যিনি ভবিষ্যতে দেশটির রাজতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি। […]
জুলাই অভ্যুত্থান: মামলা পরিচালনায় সাত সদস্যের কমিটি

জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানকালে হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের বিচার প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হবেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব। […]