আজ শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে ২০২৫ এশিয়া কাপ। এবারের এশিয়ার ক্রিকেট মহাযজ্ঞ শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আজ ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবারও দুই গ্রুপে বিভক্ত আট দল লড়বে শিরোপার জন্য। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ বি-তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। রাত সাড়ে ৮টায় উদ্বোধনী ম্যাচে নামছে আফগানিস্তান ও হংকং।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ১৯টি ম্যাচ। এর মধ্যে ১১টি ম্যাচ দুবাইয়ে, আর ৮টি ম্যাচ আবুধাবিতে।
অংশগ্রহণকারী দল
- গ্রুপ এ: ভারত, পাকিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত
- গ্রুপ বি: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং
ভেন্যু
- দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম – ১১ ম্যাচ
- শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি – ৮ ম্যাচ
গ্রুপ পর্বের সূচি
- ৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং, রাত ৮:৩০ (আবুধাবি)
- ১০ সেপ্টেম্বর: ভারত বনাম আরব আমিরাত, রাত ৮:৩০ (দুবাই)
- ১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং, রাত ৮:৩০ (আবুধাবি)
- ১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান, রাত ৮:৩০ (দুবাই)
- ১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, রাত ৮:৩০ (আবুধাবি)
- ১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান, রাত ৮:৩০ (দুবাই)
- ১৫ সেপ্টেম্বর: আরব আমিরাত বনাম ওমান, সন্ধ্যা ৬টা (আবুধাবি)
- ১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং, রাত ৮:৩০ (দুবাই)
- ১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান, রাত ৮:৩০ (আবুধাবি)
- ১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম আরব আমিরাত, রাত ৮:৩০ (দুবাই)
- ১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, রাত ৮:৩০ (আবুধাবি)
- ১৯ সেপ্টেম্বর: ভারত বনাম ওমান, রাত ৮:৩০ (আবুধাবি)
সুপার ফোর পর্ব
- ২০ সেপ্টেম্বর: বি১ বনাম বি২, রাত ৮:৩০ (দুবাই)
- ২১ সেপ্টেম্বর: এ১ বনাম এ২, রাত ৮:৩০ (দুবাই)
- ২৩ সেপ্টেম্বর: এ২ বনাম বি১, রাত ৮:৩০ (আবুধাবি)
- ২৪ সেপ্টেম্বর: এ১ বনাম বি২, রাত ৮:৩০ (দুবাই)
- ২৫ সেপ্টেম্বর: এ২ বনাম বি২, রাত ৮:৩০ (দুবাই)
- ২৬ সেপ্টেম্বর: এ১ বনাম বি১, রাত ৮:৩০ (দুবাই)
ফাইনাল
- ২৮ সেপ্টেম্বর: ফাইনাল, রাত ৮:৩০ (দুবাই)
This post was viewed: 46