Ridge Bangla

পায়ুপথে ইয়াবা পাচার, টেকনাফে তরুণ গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে পায়ুপথে ইয়াবা পাচারের অভিযোগে জাহাঙ্গীর আয়েস (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশির সময় এ ঘটনা ঘটে। আটক জাহাঙ্গীর টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, হোয়াইক্যং চেকপোস্টে সন্দেহজনক আচরণের কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে ইয়াবার প্যাকেট পাওয়া যায়। মোট ১ হাজার ৯৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, মাদক পাচার রোধে নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও আটক যুবককে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

This post was viewed: 45

আরো পড়ুন