Skip to main content

Ridge Bangla

চার দশকের সশস্ত্র লড়াইয়ের অবসান, বিলুপ্তি ঘোষণা পিকেকে’র

তুরস্কে কুর্দিদের স্বতন্ত্র রাষ্ট্রের দাবিতে চার দশক ধরে চলা সশস্ত্র আন্দোলনের অবসান ঘটিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। সোমবার (১২ মে) এক বিবৃতিতে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে নিজেদের বিলুপ্ত ঘোষণা করে। কুর্দি-সমর্থিত বার্তা সংস্থা ফিরাত নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, “আমরা সব ধরনের সামরিক কার্যক্রম স্থগিত করছি। তুর্কি-কুর্দি সম্পর্ককে এখন নতুনভাবে সংজ্ঞায়িত করার সময় এসেছে।” […]

সুন্দরবনের চারপাশে ১০ কিলোমিটারের মধ্যে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা জারি

সুন্দরবন রক্ষায় বড় পদক্ষেপ নিয়েছে সরকার। দেশের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের চারপাশে ১০ কিলোমিটার এলাকার মধ্যে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপনে নিষেধাজ্ঞা জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সোমবার (১২ মে) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ […]

৭ দিনে ৯ হাজার কোটি টাকার রেমিট্যান্স, অব্যাহত রেকর্ড প্রবাহ

দেশে প্রবাসী আয় ধারাবাহিকভাবে রেকর্ড গড়ছে। হুন্ডি কমে যাওয়া এবং অর্থপাচার রোধে কার্যকর পদক্ষেপের ফলে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এ প্রবাহ ঊর্ধ্বমুখী। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম সাত দিনেই দেশে এসেছে ৭৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৯৬৭ কোটি […]

জুলাই-আগস্টের সব হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনার

চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম দাবি করেছেন, জুলাই ও আগস্টে ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সব হত্যাকাণ্ডের সর্বোচ্চ দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বর্তায়। সোমবার (১২ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বেলা ১১টার দিকে তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর ও […]

আবারও কানাডায় সেরাদের দলে বাংলাদেশের সমিত সোম

জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। লাল-সবুজের জার্সিতে তার আগমন নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে হামজা চৌধুরীর সঙ্গে সম্ভাব্য মধ্যমাঠ জুটি নিয়ে। টানা দ্বিতীয়বারের মতো কানাডা প্রিমিয়ার লিগের সপ্তাহসেরা একাদশে জায়গা করে নিয়েছেন ক্যাভালরি এফসির ডিফেন্সিভ মিডফিল্ডার সমিত সোম। ম্যাচ উইক-৬’এর সেরা একাদশে […]

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে আনুশকাকে নিয়ে বৃন্দাবনে কোহলি

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। সোমবার (১২ মে) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। অবসরের পরদিনই স্ত্রী আনুশকা শর্মা ও মেয়ে ভামিকাকে নিয়ে বৃন্দাবনে যান কোহলি। সেখানে তারা সাক্ষাৎ করেন বিখ্যাত আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের সঙ্গে। ৩৬ বছর বয়সী কোহলির এই সিদ্ধান্তে ইতি ঘটল তাঁর ১৪ […]

সারাদেশে সাময়িকভাবে বন্ধ এনআইডি সেবা

সারাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এনআইডি সার্ভারে প্রবেশের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেন, “সার্ভারে লগইন করতে ইউজার আইডি ও পাসওয়ার্ড […]

আজকে দুপুরের মধ্যে ৪টি অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের চারটি অঞ্চলে মঙ্গলবার (১৩ মে) দুপুর ১টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। […]

এনবিআর ও আইআরডি বিলুপ্ত, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনায় নতুন অধ্যাদেশ জারি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে সরকার ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করেছে। সোমবার (১২ মে) দিবাগত রাতে এই অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে এবং আয়কর ও কাস্টমস ক্যাডারদের মতামত উপেক্ষা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন অধ্যাদেশ অনুযায়ী, রাজস্ব নীতি […]

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন

আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পর এবার দলটির নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ মে) রাতে নির্বাচন কমিশন ভবনে চার ঘণ্টাব্যাপী এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে রাত ৯টার পর ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ বাংলাদেশ আওয়ামী […]

গ্রেপ্তার হলেন শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম

লোকসংগীত শিল্পী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে ডিবি এক খুদে বার্তায় তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। ডিবির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, মমতাজ বেগমের […]

বাইজেন্টাইন সাম্রাজ্যের অজানা যত দিক

১. বাইজেন্টাইন সাম্রাজ্য নামকরণ আজ যাকে আমরা “বাইজেন্টাইন সাম্রাজ্য” নামে চিনি, তৎকালে এমন নামের প্রচলন ছিল না। তারা নিজেদের বলত “রোমায়োই”— অর্থাৎ রোমান। বাইজান্টাইন নামটি এসেছে তাদের পুরনো রাজধানী “বাইজান্টিয়াম” থেকে। এই নাম প্রচলিত হয় ১৮শ ও ১৯শ শতকের ইউরোপীয় ইতিহাসবিদদের কলমে। প্রকৃতপক্ষে, তাদের চোখে তারা ছিল পূর্ব রোমান সাম্রাজ্যের উত্তরসূরি। রোম থেকে রাজধানী সরিয়ে […]