Skip to main content

Ridge Bangla

সুন্দরবনের চারপাশে ১০ কিলোমিটারের মধ্যে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা জারি

সুন্দরবন রক্ষায় বড় পদক্ষেপ নিয়েছে সরকার। দেশের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের চারপাশে ১০ কিলোমিটার এলাকার মধ্যে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপনে নিষেধাজ্ঞা জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সোমবার (১২ মে) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৫ অনুযায়ী সুন্দরবন রিজার্ভ ফরেস্টের চারপাশের ১০ কিলোমিটার এলাকাজুড়ে ঘোষিত ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’ (Ecologically Critical Area – ECA) হিসেবে সেখানে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ থাকবে।

তবে এ অঞ্চলে পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ ও টেকসই ব্যবস্থাপনার উদ্দেশ্যে পরিবেশবান্ধব ও পরিকল্পিত কার্যক্রম গ্রহণ করা যাবে বলে জানানো হয়েছে।

এর আগে ২১ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির নির্বাহী কমিটির ১৬তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষায় এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

This post was viewed: 63

আরো পড়ুন