Skip to main content

Ridge Bangla

৭ দিনে ৯ হাজার কোটি টাকার রেমিট্যান্স, অব্যাহত রেকর্ড প্রবাহ

দেশে প্রবাসী আয় ধারাবাহিকভাবে রেকর্ড গড়ছে। হুন্ডি কমে যাওয়া এবং অর্থপাচার রোধে কার্যকর পদক্ষেপের ফলে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এ প্রবাহ ঊর্ধ্বমুখী।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম সাত দিনেই দেশে এসেছে ৭৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৯৬৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এতে প্রতিদিন গড়ে এসেছে ১০ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ১,২৮১ কোটি টাকা।

এই ধারা অব্যাহত থাকলে মে মাসে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়তে পারে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ৬০ কোটি ১০ লাখ ডলার, অর্থাৎ এবার বেড়েছে ১৩ কোটি ৪০ লাখ ডলার। চলতি অর্থবছরের (জুলাই থেকে মে’র প্রথম সাত দিন পর্যন্ত) মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ২,৫২৭ কোটি ৩০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় সাড়ে ৫ বিলিয়ন ডলার বেশি। প্রবৃদ্ধির হার ২৮.২ শতাংশ।

মাসভিত্তিক হিসাবেও রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী। মার্চে এসেছে ৩২৯ কোটি ডলার এবং এপ্রিলে এসেছে ২৭৫ কোটি ডলার। এ প্রবাহ দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত বহন করছে।

This post was viewed: 61

আরো পড়ুন