অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনে অন্তত আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। মঙ্গলবার (১৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার দিনভর গাজা জুড়ে ইসরায়েলের বোমাবর্ষণে নিহত হয়েছেন অন্তত ৩৯ জন। হামলা […]
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৩

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের শোপিয়ান জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) ‘অপারেশন কিলার’ নামে সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এই গোলাগুলির ঘটনা ঘটে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অঞ্চলটি এখনো উত্তপ্ত রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রথমে কুলগাম জেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, পরে তা ছড়িয়ে পড়ে শোপিয়ানের একটি বনাঞ্চলে। […]
চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা ও জনভোগান্তি নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার ক্ষোভ প্রকাশ

চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা ও সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে কঠোর ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। মঙ্গলবার (১৩ মে) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) ৫২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওএসবি আহ্বায়ক অধ্যাপক ডা. মো. […]
প্রতীকসহ নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর আপিল শুনানি শুরু

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও দলীয় প্রতীক (দাঁড়িপাল্লা) ফিরে পেতে জামায়াতে ইসলামীর দায়ের করা আপিলের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে […]
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্বাচনই একমাত্র পথ: আমির খসরু

বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় একটি অংশগ্রহণমূলক নির্বাচনই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১৩ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন। আমির খসরু বলেন, “গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য […]
কন্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর থানায় দায়েরকৃত সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টা ১৭ মিনিটে মমতাজকে আদালতে হাজির করে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে শুনানির জন্য তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল […]
ওটিপিজনিত সমস্যার কারণে সারাদেশে অনলাইনে এনআইডি কার্যক্রম বন্ধ

ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) সংক্রান্ত সমস্যার কারণে সারা দেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার অনলাইন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এনআইডি সার্ভারে লগইনের সময় ওটিপি না আসায় কর্মকর্তারা সার্ভারে প্রবেশ করতে পারছেন না। ফলে দেশের নানা প্রান্ত থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। মঙ্গলবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) […]
সরিষাবাড়ীতে বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে পারপাড়া গ্রামের তেঁতুলতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা হলেন—ভাটারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নাহিদ (২৫), যুবদল নেতা আলমগীর হোসেন (৪০), সোহেল রানা (৩৫), কবির হোসেন (৩০), গোলাম […]
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কৌতুক অভিনেতা রাকেশ পূজারী

কন্নড় ও তুলু বিনোদন জগতের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাকেশ পূজারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ৩৩ বছর বয়সে অকালপ্রয়াত এই শিল্পী রোববার (১১ মে) দিবাগত রাতে কর্ণাটকের উদুপি জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, বিয়ের মেহেদি অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে […]
হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরের কালকিনিতে উচ্চ শব্দে হর্ন বাজানোকে কেন্দ্র করে বাসচালক ও মোটরসাইকেল আরোহীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১২ মে) সন্ধ্যায় কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষ হয়। ঘটনার সময় ককটেল বিস্ফোরণ এবং বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরেরও ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কালকিনি থেকে ঢাকাগামী সার্বিক […]
রংপুরে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত

রংপুরের কাউনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—এসএসসি পরীক্ষার্থী আফছানা বেগম স্নেহা (১৬), তার চাচী রুবিনা বেগম (৩২), ও রুবিনার দুই বছর বয়সী ছেলে রহমত আলী। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মহেশা গ্রামের আশরাফুল […]
ঢাকায় বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশার ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্ট

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, এসব রিকশার উৎপাদন ও চার্জিং পয়েন্ট বন্ধ করে দেওয়া হবে। এ লক্ষ্যে ডেসকোর সহায়তায় রাজধানীতে অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আসাদগেট এলাকায় ডিএনসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযান চলাকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে […]
শিক্ষাপ্রতিষ্ঠানে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দিলো জাতীয় বিশ্ববিদ্যালয়

সরকারি ও বেসরকারি কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের অর্থ খরচ করে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (১২ মে) এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয় এবং তা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সভাপতি ও কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় অর্থ ব্যয় সাশ্রয় […]
শুটিংসেটে দুর্ঘটনায় আহত তটিনী, বললেন— এখন কিছুটা ভালো আছি

চট্টগ্রামে ঈদ উপলক্ষে নির্মিত নাটক ‘মন মঞ্জিলে’ এর শুটিং চলাকালে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। শুটিং চলার সময় একটি লাইটস্ট্যান্ড হঠাৎ পড়ে গিয়ে তার মাথায় গুরুতর আঘাত করে। দুর্ঘটনার পর তটিনীকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই হোটেলে ফেরেন তিনি। পরদিন সোমবার (১২ মে) […]
সনম তেরি কসম-২’ থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী মাওরা হুসাইন

কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে বলিউডে পাকিস্তানি শিল্পীদের বয়কটের দাবি ফের জোরালো হয়েছে। এরই ধারাবাহিকতায় বড় সিদ্ধান্ত নিলেন ‘সনম তেরি কসম-২’ সিনেমার নির্মাতারা রাধিকা রাও ও বিনয় সাপ্রু। তারা ঘোষণা করেছেন, আসন্ন সিনেমাটি থেকে পাকিস্তানি অভিনেত্রী মাওরা হুসাইনকে বাদ দেওয়া হয়েছে। নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, “দেশ, রাজ্য বা জনগণের বিরুদ্ধে যেকোনো সন্ত্রাসই ঘৃণিত। […]
বুটেক্সে বিভিন্ন গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে ১০ ক্যাটাগরির পদে ১১ কর্মী নিয়োগে ৬ মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ মে তারিখের মধ্যে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ১. পদের নাম: লাইব্রেরিয়ানপদসংখ্যা: ১টিবেতন স্কেল: ৫৬,৫০০—৭৪,৪০০ টাকা (গ্রেড-৩) ২. […]
কাঁঠালের মুচি ভর্তা

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। পাকা কাঁঠালের সুঘ্রাণ ও স্বাদ আমাদের সবারই জানা। তবে কাঁচা বা কচি কাঁঠালও কম উপকারী নয়। এরই একটি অংশ হলো কাঁঠালের মুচি, অর্থাৎ ছোট কাঁঠাল। এই মুচি দিয়ে তৈরি ভর্তা বা তরকারি অনেকেরই প্রিয়, বিশেষ করে কিশোর-কিশোরী ও তরুণদের কাছে। তেঁতুল, কাঁচা মরিচ, আর আখের গুড় মিশিয়ে তৈরি মুচি ভর্তা গ্রীষ্মকালে […]
দুর্নীতির অভিযোগে পররাষ্ট্র সচিব সহ ৬ জনের সদস্য পদ স্থগিত করল অফিসার্স ক্লাব

দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনসহ আরও পাঁচজন সাবেক সচিবের অফিসার্স ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে। সোমবার (১২ মে) অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে এবং তাদের […]
ভেঙেছে প্রেম, সমালোচনাকে কীভাবে দেখেন তামান্না ভাটিয়া

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া তার রূপ ও অভিনয় গুণে দীর্ঘদিন ধরেই দর্শকদের মুগ্ধ করে আসছেন। কিছুদিন আগে অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর, তাকে ঘিরে নানা গুঞ্জন ও আলোচনার জন্ম দেয়। তবে এসব ট্রল ও সমালোচনার বিষয়ে কী ভাবেন তিনি? সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে নিজের অবস্থান […]
পাকিস্তানী গোলায় আহত আরেক বিএসএফ সদস্যের মৃত্যু

জম্মুর আরএস পুরা অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণে আহত বিএসএফ সদস্য কনস্টেবল দীপক চিংগাখাম (২৫) রবিবার মারা গেছেন। তিনি মণিপুর রাজ্যের বাসিন্দা ছিলেন। গত শনিবার রাতে সংঘটিত গোলাগুলির ঘটনায় তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় একজন বিএসএফ সদস্য আগেই নিহত হয়েছিলেন এবং আহত হয়েছিলেন আরও আটজন। বিএসএফ এক বিবৃতিতে জানায়, “দেশের সেবায় বিএসএফ-এর বীর কনস্টেবল […]