Skip to main content

Ridge Bangla

সারাদেশে সাময়িকভাবে বন্ধ এনআইডি সেবা

সারাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এনআইডি সার্ভারে প্রবেশের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেন, “সার্ভারে লগইন করতে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর ওটিপি প্রয়োজন হয়। কিন্তু এখন সেই ওটিপি আসছে না, ফলে সার্ভারে প্রবেশ করা যাচ্ছে না। এর ফলে এনআইডি সংশ্লিষ্ট সব সেবা স্থগিত রয়েছে।”

তিনি আরও জানান, এটি মূল সার্ভারের কোনো সমস্যা নয়। এনআইডি কার্যক্রম পরিচালনার জন্য যে ওটিপি সেবাদাতা প্রতিষ্ঠান ব্যবহার করা হচ্ছে, তাদের সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটি দ্রুত সমস্যার সমাধানে কাজ করছে।

এদিকে মাঠপর্যায়ে কর্মরত কয়েকজন ইসি কর্মকর্তা জানান, সকাল থেকে এনআইডি সেবা নিতে আসা মানুষদের সামলাতে তাদের বেগ পেতে হচ্ছে। দীর্ঘসময় অপেক্ষা করেও অনেকে সেবা পাচ্ছেন না। তবে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে, আশা করা যাচ্ছে দুপুর নাগাদ এই সমস্যা সমাধান হবে।

This post was viewed: 55

আরো পড়ুন