Ridge Bangla

স্ত্রী তালাক দেওয়ায় আগুন দিয়ে স্বামীর আত্মহত্যা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের জেরে অভিমানে শরীরে আগুন দিয়ে নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার আড়িয়া ইউনিয়নের মাছির বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঋণের কারণে ওই ব্যক্তি মানসিকভাবে চাপে ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নজরুল পেশায় শাহ ফতেহ আলী পরিবহনের সুপারভাইজার ছিলেন। সাংসারিক ব্যয় নির্বাহে নিয়মিত অর্থ প্রদান না করায় স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। এই দাম্পত্য কলহের জেরে একাধিকবার বিচ্ছেদের পর সম্প্রতি তার স্ত্রী চূড়ান্তভাবে তাকে তালাক দেন। সংসার ভাঙার সেই তীব্র অভিমানেই তিনি আত্মহননের পথ বেছে নেন।

ঘটনার সময় নজরুল ইসলাম স্থানীয় মাছির বাজার মসজিদের সামনের সড়কে শরীরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন থাকাকালে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পথে রাত সোয়া ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

This post was viewed: 3

আরো পড়ুন