Ridge Bangla

অচলাবস্থা কাটিয়ে পুনরায় চালু ইরানের আন্তর্জাতিক ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই অচলাবস্থা কাটিয়ে পুনরায় চালু হয়েছে ইরানের আন্তর্জাতিক ফ্লাইট। শনিবার (২৫ এপ্রিল) সকালে তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছু আন্তর্জাতিক গন্তব্যের উদ্দেশ্যে যাত্রীবাহী বিমান ছেড়ে গেছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ।

সকালে যাত্রীবাহী বিমানের প্রথম ফ্লাইটগুলো ওমানের মাস্কাট, তুরস্কের ইস্তাম্বুল এবং সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে তেহরান ত্যাগ করে। এতে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকে পড়া সাধারণ যাত্রী ও প্রবাসীদের মাঝে স্বস্তি ফিরতে দেখা গেছে। অনেকেই দীর্ঘ সময় পর পরিবারের সঙ্গে মিলিত হওয়ার আনন্দ প্রকাশ করেন।

আঞ্চলিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার প্রেক্ষিতে এখন ধীরে ধীরে বিমান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে ইরানি কর্তৃপক্ষ। এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের বিমানবন্দরটিও পুনরায় চালু করা হয়।

This post was viewed: 8

আরো পড়ুন