চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন প্রায় ৩০ হাজার ইরানি। আজ থেকেই শুরু হচ্ছে তাদের এই তীর্থযাত্রা। ইরানের হজ ও তীর্থযাত্রা বিষয়ক সংস্থার বরাত দিয়ে শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইরানের সরকারি প্রতিনিধি দলের তথ্যমতে, প্রথম পর্যায়ের হজযাত্রীরা ২৫ এপ্রিল মদিনায় পৌঁছাবেন। এরপর সেখান থেকে তারা মক্কায় গিয়ে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন।
চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে ইরানের হজ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌদি কর্তৃপক্ষের একাধিকবার আলোচনা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিশ্বের অন্যান্য প্রান্তের মতো ইরানি হজযাত্রীদের বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
ইরানি হজযাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন হজ নিশ্চিত করতে দুই দেশের কর্তৃপক্ষই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
This post was viewed: 5