Ridge Bangla

ইরানের স্থলে বিশ্বকাপ খেলার সুযোগ নাকচ ইতালির

২০২৬ সালের আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে অংশগ্রহণ করার একটি প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে ইতালি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটির ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন, মাঠে যোগ্যতা অর্জন ছাড়া এমনভাবে বিশ্বকাপে অংশ নেওয়া তাদের সংস্কৃতির বিরোধী।

মার্কিন বিশেষ দূত পাওলি জাম্পোল্লি ফাইন্যান্সিয়াল টাইমসকে জানান, তিনি ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে এই ধারণাটি ব্যক্ত করেছিলেন। জাম্পোল্লির ভাষ্যমতে, এটি ছিল ইরান কোনো কারণে শেষ মুহূর্তে অংশ নিতে না পারলে বিকল্প ব্যবস্থা করার একটি পরিকল্পনা মাত্র। তবে তার এই দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বলে তিনি দাবি করেন।

এই অপ্রত্যাশিত প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেনি ইতালি। বরং দেশটির ক্রীড়াঙ্গন থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি স্পষ্ট করে দিয়েছেন যে, যোগ্যতা অর্জন না করে এমনভাবে বিশ্বকাপে ঢোকা শুধু অসম্ভবই নয়, বরং এটি অনৈতিক।

This post was viewed: 4

আরো পড়ুন