Ridge Bangla

ইসলামাবাদে বৈঠকে বসলেন আসিম মুনির-আরাগচি

পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেছেন পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস ও চিফ অব আর্মি স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনির এবং দেশটিতে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

আজ শনিবার ইসলামাবাদে অবস্থিত ইরান দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে বলে ডনের খবরে উল্লেখ করা হয়েছে।

উচ্চপর্যায়ের এই বৈঠকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিক ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি উপস্থিত ছিলেন। ইরানি প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী আরাগচির সঙ্গে ছিলেন উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি, রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

বৈঠকে উভয়পক্ষ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর ঐক্যমত পোষণ করেন। এ সময় পাকিস্তান ও ইরানের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও তারা আলোচনা করেন।

This post was viewed: 5

আরো পড়ুন