Skip to main content

Ridge Bangla

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৭ এপ্রিল ফুয়েল লোডিং স্থগিত

নিবন্ধন জটিলতার কারণে নির্ধারিত ৭ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং হচ্ছে না বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ১৪ মার্চ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছিলেন, ৭ এপ্রিল থেকে রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু হবে। তিনি একে দেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছিলেন।

মন্ত্রী আশা প্রকাশ করেছিলেন, জুন-জুলাইয়ের মধ্যে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। পাশাপাশি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে একটি ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, জ্বালানি খাতে রাশিয়ার সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে মার্কিন নিষেধাজ্ঞাজনিত কিছু চ্যালেঞ্জের কারণে এ ক্ষেত্রে ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিংয়ের অনুকূল পরিস্থিতি যে এখনও তৈরি হয়নি- সেই ব্যাপারে রিজ বাংলা আগেও রিপোর্ট করে। কে বা কারা সরকারকে বিব্রত করার জন্য ক্রমাগত এই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে, তারা কি জবাবদিহিতার আওতায় আসবে?
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কিছু অনিয়মের ব্যাপারে জানতে পড়তে পারেন রিজ বাংলার কিছু অনুসন্ধানী রিপোর্ট:
This post was viewed: 46

আরো পড়ুন