Ridge Bangla

দেশে ৪ লাখ ৬৮ হাজার সরকারি পদ শূন্য আছে, সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ […]

চারটি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

রংপুর, রাজবাড়ী, পাবনা ও ঠাকুরগাঁও জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির পরিচালক আফরোজা পারভীনকে রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও এবং উপসচিব আমিনুল ইসলামকে পাবনার জেলা […]

রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আগামী রোববার (৫ এপ্রিল) থেকে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই কর্মসূচির আওতায় হামের টিকা দেওয়া হবে। একই সঙ্গে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর অন্যান্য […]

মিয়ানমারের কোস্টগার্ডের হাতে আটক ১৬ বাংলাদেশি জেলে

লক্ষ্মীপুরের ৯ জনসহ ১৬ বাংলাদেশি জেলেকে মিয়ানমারের কোস্টগার্ড আটক করেছে বলে জানা গেছে। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া এই জেলেরা বর্তমানে খাদ্যসংকট ও অমানবিক পরিস্থিতির মধ্যে রয়েছেন। ঘটনার সূত্রপাত ২২ মার্চ, যখন জেলেরা ‘মা-বাবার দোয়া’ নামের একটি ট্রলারে মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হন। ট্রলারে থাকা জেলেদের মধ্যে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা […]

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম

দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতে যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। বুধবার (১ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় নগদ ক্রয় চুক্তি নম্বর-৩ অনুযায়ী ‘এমভি এম পি আলট্রা ম্যাক্স-২’ নামের […]

আ. লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রীর

বিগত আওয়ামী লীগ সরকারের সময় (২০০৯-২০২৩) বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন। কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য অনুযায়ী প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার অবৈধভাবে দেশ থেকে […]

দেশে টানা পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী কয়েক দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা […]

শ্যামপুরে স্টিল মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮ জন

রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলের বয়লার বিস্ফোরণে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে আরএসএম স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন, হীরা (৩৫), মানিক (৪৫), রাজিব আলী (২৯), আরশাদ (৪৫), খলিলুর রহমান (৫৬), মো. লিটন (৩২), মতিউর রহমান […]

হরমুজ প্রণালি পাড়ি দিতে বাংলাদেশের ৬টি জাহাজকে অনুমতি দিল ইরান

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি অতিক্রমে আটকে থাকা বাংলাদেশের ৬টি জাহাজকে পারাপারের অনুমতি দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তা কাউন্সিল এই অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী। বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জানান, হরমুজ প্রণালিতে অবস্থানরত বাংলাদেশি জাহাজগুলোর নিরাপদ চলাচলের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে এই […]

সংসদে বিরোধী দলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে জুলাই সনদ ও গণভোট ইস্যুতে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছে বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। বুধবার (১ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। অধিবেশনে স্পিকারের অনুমতি নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, বিষয়টি কোনো নির্দিষ্ট দলের নয়, বরং দেশের মানুষের রায়ের সঙ্গে সম্পর্কিত। তিনি অভিযোগ করেন, নির্বাচনের […]

২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশজুড়ে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টি মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। সরকারি দলের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, অতীতে জনগণকে হয়রানি করতে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এসব মামলা দায়ের করা […]

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ থেকে ১০ এপ্রিল দেশের সকল সরকারি কর্মকর্তাদের জন্য ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। বুধবার (১ এপ্রিল) সমিতির আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালে অষ্টম পে স্কেল বাস্তবায়নের পর […]

সমুদ্রে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বুধবার (১ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ মার্চ বিকেলে নিয়মিত টহল চলাকালে নৌবাহিনীর একটি দল সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ৬ নটিক্যাল মাইল […]

পাবনায় হাত-পা বেঁধে দিনমজুরকে কুপিয়ে হত্যা

পাবনার সাঁথিয়া উপজেলায় হাত-পা বেঁধে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত প্রায় ১১টার দিকে গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাতের দিকে চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে আফছার সরদার (৪৫) নামে ওই দিনমজুরকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার হাত-পা বাঁধা ছিল এবং শরীরে […]

হিটলারের প্রশংসা করায় ভিসা বাতিল আজহারীর

হিটলারের প্রশংসা করে দেওয়া একটি পুরনো বক্তব্যের সূত্র ধরে দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ও আলোচক মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। এর ফলে তিনি অস্ট্রেলিয়ায় তার সফর শেষ না করেই দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। তবে অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তের পেছনে একটি প্রভাবশালী মহল পেছন থেকে কলকাঠি নেড়েছে বলে দাবি করেছেন আজহারী। যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি […]

এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারি

রাজধানীর গুলশানে এক শিল্পপতির ফ্ল্যাট দখল, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের এমপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বর্তমানে সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলেসহ চারজনের জামিন বাতিল করেছেন আদালত। বুধবার (১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির […]

বাতিল হতে যাচ্ছে সরকারি কলেজের শিক্ষকদের গ্রীষ্ম-শীতকালীন ছুটি

সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ভ্যাকেশন’ বা অবকাশ সুবিধা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে অর্থ বিভাগে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে, যেখানে এসব পদকে ‘নন-ভ্যাকেশন’ হিসেবে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। প্রস্তাবটি কার্যকর হলে সরকারি কলেজের শিক্ষকরা আর আগের মতো দীর্ঘ গ্রীষ্মকালীন বা শীতকালীন ছুটি ভোগ করতে […]

২-৩ সপ্তাহে ইরান অভিযান শেষ হতে পারে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে চলমান সামরিক অভিযান আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। তিনি বলেন, এ বিষয়ে ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো বাধ্যতামূলক নয়। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় হোয়াইট হাউস-এর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরানে পরিচালিত সামরিক অভিযান গুটিয়ে নিতে পারে। […]

টাঙ্গাইলে ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টাঙ্গাইলে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে সোনালু, জারুল ও নিম গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়। উদ্বোধন করেন টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন। এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের […]

সন্ত্রাস, হানাহানির অভিযোগে ৩ বিএনপি নেতাকে বহিষ্কার

পাবনার সুজানগরে দলের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা ও সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন মানিকহাট ইউনিয়নের ভিটবিলা ওয়ার্ড বিএনপির সদস্য ইসলাম খান, ঠান্ডু খান ও সন্টু খান। তাদের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব […]