Ridge Bangla

একনেক বৈঠকে ৭ হাজার কোটি টাকার ১৭টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায়

চলতি অর্থবছরের দশম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক আজ রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে মোট ১৭টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হবে, যেগুলোর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের চারটি, কৃষি-পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দুটি এবং ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প রয়েছে।

এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প উপস্থাপন করা হবে। এর আগে গত ৬ এপ্রিল অনুষ্ঠিত বৈঠকে ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা থাকলেও সময় স্বল্পতার কারণে আটটি প্রকল্প নিয়ে আলোচনা শেষে সভা স্থগিত করা হয়।

আজকের বৈঠকে বাকি প্রকল্পগুলোর পাশাপাশি নতুন প্রস্তাবিত প্রকল্পগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

This post was viewed: 4

আরো পড়ুন