Skip to main content

Ridge Bangla

রংপুরে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত

রংপুরের কাউনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—এসএসসি পরীক্ষার্থী আফছানা বেগম স্নেহা (১৬), তার চাচী রুবিনা বেগম (৩২), ও রুবিনার দুই বছর বয়সী ছেলে রহমত আলী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মহেশা গ্রামের আশরাফুল ইসলাম তার স্ত্রী, সন্তান এবং ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে করে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই রুবিনা বেগম, তার শিশু সন্তান রহমত আলী এবং ভাতিজি আফছানা বেগম স্নেহা নিহত হন।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এলাকায় অতিরিক্ত গতিতে চলা বাসগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে জব্দ করেছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।

This post was viewed: 43

আরো পড়ুন